Friday, May 15, 2026
HomeScroll'অন্য কিছু স্পর্শ করলে কী হত?' নীতীশ বিতর্কের মাঝে মন্তব্য মন্ত্রীর
Nitish Kumar

‘অন্য কিছু স্পর্শ করলে কী হত?’ নীতীশ বিতর্কের মাঝে মন্তব্য মন্ত্রীর

এ নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করল তৃণমূল!

ওয়েব ডেস্ক : বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) নিয়ে তীব্র বিতর্ক। সদ্য নিয়োগপ্রাপ্ত এক মহিলা আয়ুষ চিকিৎসকের হিজাব টেনে নামানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এর মাঝেই এ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় নিশাদ (Sanjay Nishad)। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “হিজাব স্পর্শ করা নিয়ে যদি এত বিতর্ক থাকে, তাহলে অন্য কিছু স্পর্শ করা হলে কী হত?” আর এ নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করল তৃণমূল।

সমাজমাধ্যমে সঞ্জয় নিশাদের সাক্ষাৎকার তুলে ধরে তৃণমূলের (TMC) তরফে বলা হয়েছে, “বিজেপি এবং তার মিত্রদের মন নোংরা, নারী-বিদ্বেষী এবং ঘৃণ্য! প্রথমত, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন মহিলা ডাক্তারের হিজাব জোর করে খুলে ফেলে প্রকাশ্যে তার মর্যাদা লঙ্ঘন করেছেন। যা যেকোনো সভ্য সমাজকে হতবাক করে দেওয়ার মতো ছিল। অনুশোচনা বা নিন্দার পরিবর্তে, এরপর যা ঘটেছিল তা আরও বেশি বিদ্রোহী ছিল। উত্তরপ্রদেশের মন্ত্রী এবং বিজেপির মিত্র সঞ্জয় নিশাদ এই ঘটনাকেকে উপহাস করার বলেছেন “হিজাব স্পর্শ করা নিয়ে যদি এত বিতর্ক থাকে, তাহলে অন্য কিছু স্পর্শ করা হলে কী হত?”

তৃণমূলের তরফে আরও লেখা হয়েছে, “তারা সত্যিই মহিলাদের এভাবেই দেখে। তারা মহিলাদেরকে এভাবেই সম্বোধন করে। এটা জাতীয় লজ্জার বিষয় যে একজন মন্ত্রী তিরস্কার না করেই এমনভাবে কথা বলতে পারেন।”

আরও খবর : ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রসঙ্গত, নিয়োগপ্রাপ্ত এক মহিলা আয়ুষ চিকিৎসক যখন নিয়োগপত্র নিতে আসেন, তখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) তাঁর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, “এটা কী?” এরপর তিনি সামান্য ঝুঁকে ওই চিকিৎসকের হিজাব টেনে নামিয়ে দেন। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও নীতীশ কুমারের হাত ধরে তাঁকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। কিন্তু তাতেও নিজেকে আটকাননি নীতীশ। এর পরেই ওই মহিলা চিকিৎসককে সেখান থেকে সরিয়ে নিয়ে যান এক আধিকারিক।

এ নিয়ে আরজেডি ও কংগ্রেসসহ বিরোধী দলগুলি দাবি করেছে, এটি জেডিইউ সভাপতি নীতীশ কুমারের “অস্থিতিশীল মানসিক অবস্থার” প্রমাণ। তার মাঝেই নীতীশের এমন ব্যাবহারের বিরুদ্ধে না বলে, উল্টে সঞ্জয় নিশাদকে বলতে শোনা গেল, ওই চিকিৎসকের অন্য কিছু স্পর্শ করলে কী হত? আর এ নিয়ে বিজেপি সহ বিহারের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto