Wednesday, March 11, 2026
HomeIPL 2025প্রাক্তন গুরুর প্রত্যাবর্তন, এবার কি জয়ে ফিরবে KKR?

প্রাক্তন গুরুর প্রত্যাবর্তন, এবার কি জয়ে ফিরবে KKR?

কলকাতা: আইপিএল-এর (IPL 2025) মাঝেই নাইট শিবিরে স্বস্তির খবর। গত সিজনে দলকে চ্যাম্পিয়ন করা কোচ ফিরলেন টুর্নামেন্টের মাঝপথে। টিম ইন্ডিয়ার (India Cricket Team) সহকারী কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পরেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সহকারী কোচ হিসেবে যোগ দিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। শনিবার বিকেলে এই খবরটি নিশ্চিত করা হয়েছে কেকেআর-এর পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই সুখবর ভক্তদের কাছে পৌঁছে দিয়েছে নাইট শিবির।

গত মরশুমে গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রধান কোচ এবং অভিষেক নায়ার সহকারী কোচ থাকাকালীন আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর। কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে যোগ দেন গৌতি। তারপরেই নিজের পছন্দমতো কোচিং স্টাফ বেছে নেওয়ার সুযোগ পেয়ে নাইট শিবির থেকে অভিষেক নায়ার এবং মর্নি মর্কেলকে ভারতীয় দলের কোচ হিসেবে নিয়ে আসেন তিনি।

আরও পড়ুন: অবিশ্বাস্য, এমনভাবে হারতে পারে শুধু KKR

গম্ভীরের অ্যান্ড কোং-এর জমানায় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ক্রিকেটের সব ফরম্যাটে সেভাবে ভালো পারফর্ম করতে পারেনি টিম ইন্ডিয়া। সেই কারণে আইপিএল চলাকালীন গম্ভীরের একাধিক সহকারীকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে সিলমোহর দেয় বিসিসিআই। সেই তালিকায় নাম ছিল অভিষেকেরও। কিন্তু এক চাকরি যেতেই আরেক চাকরি তাঁর দরজায় কড়া নেড়েছে। তাই টিম ইন্ডিয়া থেকে বরখাস্ত হওয়ার পরেই নাইট শিবিরে যোগ দিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত ছিলেন নায়ার। প্রথমে মেন্টর এবং পরে সহকারী কোচের দায়িত্ব সামলে এসেছেন তিনি। কোচ হিসেবে টফি জয়ের শিরোপাও পেয়েছেন তিনি। এমনকি নাইট শিবিরে রিঙ্কু সিং, রমনদীপ সিং-দের মতো তরুণ তুর্কিদের তুলে আনার নেপথ্যেও তাঁর বড় অবদান রয়েছে। টুর্নামেন্টের মাঝে তাঁকেই ফিরে পেল নাইটরা। এখন কি হাল ফিরবে দলের? উত্তর কিন্তু রয়েছে সময়ের হাতেই।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast