HomeScrollএখনও প্লে-অফে পৌঁছতে পারবে KKR! রিঙ্কুদের সামনে এখন কী অঙ্ক? দেখে নিন...
Kolkata Knight Riders

এখনও প্লে-অফে পৌঁছতে পারবে KKR! রিঙ্কুদের সামনে এখন কী অঙ্ক? দেখে নিন একনজরে

কঠিন হলেও অসম্ভব নয়! প্লে-অফ খেলতে কতগুলি ম্যাচ জিততে হবে KKR-কে?

ওয়েব ডেস্ক: আইপিএলে (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই ক্রমশ জমে উঠছে। লিগ পর্বের মাঝপথ পেরোতেই বেশ কয়েকটি দল নিজেদের অবস্থান অনেকটাই মজবুত করে ফেলেছে, আবার কিছু দলের সামনে এখন ‘করো না হলে মরো’ পরিস্থিতি। এদিকে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে জয়ে ফিরেছে কেকেআরও (Kolkata Knight Riders)। টানা দুই ম্যাচে জয় পেয়ে আপাতত কিছুটা অযিজেন পেয়েছে নাইট ব্রিগেড। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থা থেকেও কি প্লে-অফে পৌঁছতে পারবে রাহানে অ্যান্ড কোম্পানি? চলুন অঙ্কটা বুঝে নেওয়া যাক।

লিগ টেবলের শীর্ষে থাকা আট ম্যাচে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলটির হাতে এখনও ছয় ম্যাচ বাকি, যার মধ্যে মাত্র দু’টিতে জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে। ঠিক তাদের পিছনেই রয়েছে আরসিবি, তারাও ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে। এখন প্লে-অফ খেলতে বাকি ম্যাচগুলির মধ্যে মাত্র একটি জয়ই যথেষ্ট হবে তাদের জন্য। একইভাবে ১২ পয়েন্ট নিয়ে লড়াইয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। প্লে-অফে পৌঁছতে দুই দলকেই অন্তত দু’টি করে ম্যাচ জিততে হবে।

আরও পড়ুন: IPL-এ লাগাতার ব্যর্থ! গম্ভীরের ‘চক্ষুশূল’ পন্থকে এবার ছাঁটাই করবে BCCI?

তবে লিগ টেবলের মাঝামাঝি থাকা দলগুলির জন্য পরিস্থিতি অনেকটাই কঠিন। জিটি ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে তাদের বাকি ছয় ম্যাচের মধ্যে অন্তত চারটিতে জয় পেতেই হবে। অন্যদিকে সিএসকে এবং ডিসি—দুই দলই ৮ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। ফলে তাদের সামনে চ্যালেঞ্জ আরও বড়; বাকি ছয় ম্যাচের মধ্যে অন্তত পাঁচটি জিততেই হবে।

তবে সবচেয়ে চাপে রয়েছে নিচের সারির দলগুলি। কলকাতা নাইট রাইডার্স ৮ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। প্লে-অফে উঠতে গেলে তাদের বাকি ছয় ম্যাচের সবকটিতেই জয় পেতে হবে। একই অবস্থা মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসেরও। দুই দলই ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে, এবং তাদের ক্ষেত্রেও বাকি ছয় ম্যাচে জয় ছাড়া অন্য কোনও পথ নেই।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News