Wednesday, July 22, 2026
HomeScrollপাকিস্তানিদের সঙ্গে ‘হ্যান্ডশেক’ না করায় সূর্যকে কী শাস্তি দেবে ICC?
India-Pakistan Handshake Controversy

পাকিস্তানিদের সঙ্গে ‘হ্যান্ডশেক’ না করায় সূর্যকে কী শাস্তি দেবে ICC?

একাজ করে কি ভারত আদৌ কোনও নিয়ম ভেঙেছে টিম ইন্ডিয়া?

[h_news]

ওয়েব ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানকে (Pakistan) হারিয়ে সেই জয়কে পহেলগাম হামলায় মৃতদের পরিবারগুলিকে উৎসর্গ করেছেন ভারতীয় দলের (India Cricket Team) অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ম্যাচ শেষে তাঁর এই কথা যেমন সকলের মন জয় করেছে, তেমনই টসের পর এবং ম্যাচ শেষের পর পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের হাত না মেলানোর বিষয়টিও সকলের নজরে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, একাজ করে কি ভারত আদৌ কোনও নিয়ম ভেঙেছে? ভাঙলে কী শাস্তি হতে পারে ভারতীয় দলের?

পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (ACC) একটি অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি টসের সময় পাল অধিনায়কে করমর্দন এড়াতে বলার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফের অপসারণ দাবি করেছে পিসিবি। এখনও বিষয়টি নিয়ে আইসিসি বা এসিসি কোনও বিবৃতি দেয়নি। তবে আইসিসি-র (ICC) নিয়মাবলী সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তের নেপথ্যে কে?

আইসিসির ‘স্পিরিট অফ ক্রিকেট’ সংক্রান্ত নিয়মাবলীতে স্পষ্টভাবে বলা হয়েছে, ম্যাচ শেষ হলে প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে এবং সাফল্য উপভোগ করতে হবে। ম্যাচ যেভাবেই শেষ হোক, কর্মকর্তা ও প্রতিপক্ষকে সম্মান জানানো জরুরি। তাই এই নিয়ম না মানলে সেটি আইসিসির আচরণবিধির আর্টিকেল ২.১.১ লেভেল ওয়ান অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত করা হতে পারে। তাই সূর্যর এই আচরণ আইসিসি-র স্পিরিট অফ ক্রিকেটের লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।

যদিও নিয়মভঙ্গ বা শাস্তি নিয়ে আইসিসি এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করেনি। তবে নিয়ম অনুসারে এক্ষেত্রে ভারতীয় দলের অধিনায়ককে জরিমানা দিতে হতে পারে। সাধারণত এই ধরনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ খুব বেশি হয় না।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99