Wednesday, July 15, 2026
HomeIPL 2025আবার ওয়াংখেড়ের ভূত, নাইটদের বিপর্যয়

আবার ওয়াংখেড়ের ভূত, নাইটদের বিপর্যয়

ওয়েব ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সকে ফের তাড়া করল ওয়াংখেড়ের ভূত। আরব সাগরের তীরে মুম্বইয়ের এই আইকনিক স্টেডিয়ামে আসলেই যেন কী হয়ে যায় শাহরুখ খানের দলের। সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া এ মাঠ নাইটদের অপয়া। আইপিএল ২০২৫-এও তার ব্যত্যয় ঘটল না। ব্যাটিং বিপর্যয়ের কবলে ইনিংস শেষ হয়ে গেল ১১১ রানে, ২০ ওভার খেলতেও পারলেন না অজিঙ্ক্য রাহানেরা।

টসে জিতে প্রথমে বোলিং নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে সুনীল নারিন বোল্ড। আগের মরসুমে ব্যাট হাতে চমকে দিয়েছিলেন, এ বছর দুই ম্যাচে কোনও ছাপ ফেলতে পারলেন না। দ্বিতীয় ওভারের প্রথম বলে নারিনের পথ ধরলেন কুইন্টন ডি কক। রাহানে আর অঙ্গকৃশ রঘুবংশী পালটা মার শুরু করেছিলেন কিন্তু দুজনেই উইকেট ছুড়ে দিয়ে এলেন।

আরও পড়ুন: বৃষ্টির জেরে বাতিল হবে কলকাতা-মুম্বই ম্যাচ? জানুন বড় আপডেট

রিঙ্কু সিংয়ের আজ বড় রান করা উচিত ছিল, তিনিও উইকেট ছুড়েই দিয়ে এলেন। আন্দ্রে রাসেলের মতো বিধ্বংসী ব্যাটার ১১ বলে ৫ রান করে বোল্ড হলেন। কামাল করলেন অশ্বনি কুমার। প্রথম ভারতীয় হিসেবে আইপিএল অভিষেকে চার উইকেট নিলেন। মুম্বইয়ের ফিল্ডাররাও বোলারদের দারুণভাবে সহায়তা করলেন।

এ ম্যাচ কেকেআর জিতবে তা অতি বড় সমর্থকও আশা করবেন না। রাহানে অ্যান্ড কোংয়ের চেষ্টা হবে যতটা সম্ভব কম ব্যবধানে হারা, যাতে রান রেট খুব নেতিবাচক জায়গায় না চলে যায়। সেই সঙ্গে আজকের ম্যাচ যত দ্রুত সম্ভব ভুলে যাওয়া।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot