Monday, June 29, 2026
HomeScrollশুরু হচ্ছে প্রাক্তনীদের নিয়ে লেজেন্ডস কাপ! দল ঘোষণা ভারতের
Legends Cup

শুরু হচ্ছে প্রাক্তনীদের নিয়ে লেজেন্ডস কাপ! দল ঘোষণা ভারতের

এই টুর্নামেন্টের আয়োজন করা হবে থাইল্যান্ডে!

ওয়েব ডেস্ক : বেশ কয়েক বছরে বেড়েছে প্রাক্তন ক্রিকেটারদেরকে হচ্ছে একাধিক টুর্নামেন্ট। এবার তাতে যোগ হতে চলেছে আরও একটি টুর্নামেন্ট। এই নতুন টুর্নামেন্টের নাম হল লেজেন্ডস কাপ (Legends Cup)। এটি হবে থাইল্যান্ডে (Thailand)। যেখানে শুধু খেলবে এশিয়ার দলগুলি। এই টুর্মামেন্টের জন্য দল ঘোষণা করেছে ভারত (India)।

বোর্ড ফর ভেটেরান ক্রিকেট ইন ইন্ডিয়ার তরফে দল ঘোষাণা হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে মনপ্রীত গোনি-কে (Manpreet Goni)। এই টুর্নামেন্টে সব প্লেয়ারদের বয়স ৪০-এর বেশি। এর আগে যে টুর্নামেন্টগুলি হয়েছিল, তাতে বয়সের সীমা ছিল না। মোটামুটি ক্রিকেট থেকে অবসর নিলেই এই ধরণের টুর্নামেন্ট খেলতে পারতেন ক্রিকেটাররা। তবে লেজেন্ডস কাপ তা থাকছে না।

আরও খবর :

ইন্টার জোনাল ভেটেরান টুর্নামেন্টে পারফরম্যান্সের উপর ভিত্তি করে ভারত দল ঘোষণা করেছে। নতুন বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ভারত ছাড়া এই টুর্নামেন্ট খেলবে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী ও হংকং। জানা গিয়েছে, প্রতি বছরেই এই টুর্নামেন্টের আয়োজন করা হবে।

দেখে নেওয়া যাক ভারতীয় দলে কারা রয়েছেন…

মনপ্রীত গোনি (অধিনায়ক), যতীন সাক্সেনা (সহ অধিনায়ক), শাদাব জাকাতি, অমরদীপ সোনকার, অজিত চান্দেলা, ভ্রজয় সিং, পরবীন্দর সিং, কপিল রানা, মহম্মদ কালিম খান, দীপক শর্মা (উইকেটকিপার), প্রবীণ থাপার, বিক্রম বাত্রা (উইকেটকিপার), নইম, বাল রাজ, গৌরব সচদেব, নরেন্দ্র মিনা, লোকেশ জৈন, বিনীত বনসল। আর রিজার্ভ প্লেয়ার হিসেবে থাকবেন চন্দ্রশেখর খুন্তে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO