Thursday, June 4, 2026
HomeScrollইউরোপার ফাইনালের লক্ষ্যে ওল্ড ট্রাফোর্ডে নামছে ম্যান ইউ

ইউরোপার ফাইনালের লক্ষ্যে ওল্ড ট্রাফোর্ডে নামছে ম্যান ইউ

ওয়েব ডেস্ক: আরও একটা ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালের দোরগোড়ায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। তুমুল হতাশাজনক পারফরম্যান্সের মরসুমে তাদের আশার আলো একমাত্র এই উয়েফা ইউরোপা লিগ (UEFA Europa League)। অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের (Athletic Club Bilbao) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ৩-০ হারিয়ে এসেছে রুবেন অ্যামোরিমের (Ruben Amorim) দল। এদিন ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) তাই ব্রুনো ফার্নান্ডেজদের লক্ষ্য হবে কোনওভাবেই দুই গোলের বেশি হজম না করা।

এই ম্যাচে দুই দলই বেশকিছু খেলোয়াড়কে ছাড়া মাঠে নামবে। চোটের জেরে অ্যামোরিম পাচ্ছেন না ম্যাথায়াস ডি লিখট, জোশুয়া জার্কজি, লিসান্দ্রো মার্তিনেজ, দিয়োগো দালো, টোবি কোলিয়ের এইডেন হেভেনকে। জনি ইভান্স এবং ক্রিশ্চিয়ান এরিকসেনও চূড়ান্ত অনুশীলনে যোগ দিতে পারেননি। তবে এরিকসেন হয়তো বেঞ্চে থাকতে পারেন।

আরও পড়ুন: আর্সেনাল ব্যর্থ, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার-পিএসজি

বিলবাওয়েরও একাধিক ফুটবলার নেই। দুই ভাই ইনাকি উইলিয়ামস এবং নিকো উইলিয়ামসের চোট, তাঁরা দলের সঙ্গে আসেননি। এ মরসুমে দলের সর্বোচ্চ গোলদাতা ওইহান সানসেটও চোটের জন্য নেই। প্রথম লেগে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না দানি ভিভিয়ান।

ইউরোপা লিগ জিততে সর্বশক্তি লাগাচ্ছেন অ্যামোরিম। কারণ প্রিমিয়ার লিগে প্রথম দশেও ঠাঁই না পাওয়া ম্যান ইউ পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে ইউরোপা জিতলে। একই সঙ্গে এই ট্রফি জিতলে হতাশাজনক মরসুম আর ততটা হতাশাজনক থাকবে না। আশা করা যায়, আজ ফাইনালের বার্থ নিশ্চিত করবে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D