Tuesday, August 18, 2026
HomeScrollবিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান? জানিয়ে দিলেন নকভি

বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান? জানিয়ে দিলেন নকভি

বাংলাদেশের পর কি পাকিস্তানের জন্যও বিকল্প ভাবতে হবে আইসিসি-কে?

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) পর কি পাকিস্তানও (Pakistan) ভারতে বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) খেলতে না আসার সিদ্ধান্তে অনড় থাকবে? গত কয়েকদিন ধরেই চলছে এই জল্পনা। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন যে, দেশের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, তিনি তাই মেনে নেবেন। সেই মর্মে সোমবার দীর্ঘক্ষণ বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) এবং পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। বৈঠক শেষে বিশ্বকাপ খেলা নিয়ে বিরাট আপডেট জানিয়ে দিলেন পাক ক্রিকেট বোর্ড প্রধান।

এদিন ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানান যে, পাকিস্তানের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান যে, আগামী ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। নকভি বলেন, বিষয়টি নিয়ে সব রকম বিকল্প খোলা রাখা হয়েছে এবং খুব তাড়াতাড়ি বড় সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ভারতীয় দলে বড় ধাক্কা! চোটের কোপে ছিটকে গেলেন তারকা ব্যাটার

উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্বীকার করায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। এই টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট মহলে এই জল্পনা চলছে যে, বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানও টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। একাধিক সংবাদমাধ্যমে আরও দাবি করা হয়েছে যে, গোটা টুর্নামেন্ট বয়কট না করলেও পাকিস্তান অন্তত ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে পারে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি পিসিবি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor