Tuesday, July 21, 2026
HomeScrollকটকে ইংল্যান্ডের ৩০০ পার, ভারত কি পারবে সিরিজ জিততে?

কটকে ইংল্যান্ডের ৩০০ পার, ভারত কি পারবে সিরিজ জিততে?

ওয়েব ডেস্ক: কটকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে (India Vs England) প্রথম ম্যাচের পুনরাবৃত্তি হলো না। বরং ইংল্যান্ডের (England Cricket Team) ব্যাটাররা একটু ধৈর্য্য ধরেই এগোলেন। যদিও ইংরেজদের শুরুটা ছিল দারুণ ঝড়ো, কিন্তু ভারতের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে শেষ পর্যন্ত ৩০৪ রানে অলআউট হল ইংল্যান্ড। বরুণ চক্রবর্তীর (Varun Chakraborty) অভিষেক ম্যাচ খুব একটা স্মরণীয় না হলেও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তিন উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরালেন। শামি ও হর্ষিতরা অবশ্য রান বিলিয়েছেন দেদার।

কটকের বরাবাটি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ১০ ওভারের মধ্যেই ৮১ রান তুলে ফেলেন তাঁরা। এমনকি ভারতীয় বোলারদের বেশ চাপে ফেলে দিয়েছিলেন এই দুই ইংরেজ ব্যাটার। তবে ম্যাচের ১১তম ওভারে ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দেন ওয়ানডে অভিষেক ম্যাচ খেলতে নামা বরুণ চক্রবর্তী। ফিল সল্টকে ৩৯ রানে ফেরান তিনি।

আরও পড়ুন: টেস্টে ৫৫০ উইকেটের মাইলস্টোন পেরলেন লায়ন

এরপরও ইংল্যান্ডের ইনিংসের গতি ধরে রাখার চেষ্টা করেন ডাকেট ও রুট। ডাকেটের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৬৫ রান। তবে তার ঝড় থামিয়ে দেন রবীন্দ্র জাদেজা। এরপর জাদেজাই ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন। তিনি দ্রুত ফেরান জো রুট (৬৯) ও জেমি ওভারটনকে (১৮)। এরপর কিছুটা ধীরগতির ইনিংস খেলতে বাধ্য হন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ৩৪ রান করেই হার্দিক পান্ডিয়ার বলে উইকেট হারান তিনি।

শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ইংল্যান্ডের ইনিংস থামে ৩০৪ রানে। ভারতের সবচেয়ে সফল বোলার রবীন্দ্র জাদেজা, ৩টি উইকেট নিয়েছেন তিনি। তবে মহম্মদ শামি ও হর্ষিত রানা দেদার রান বিলিয়েছেন। এখন দেখার বিষয়, ভারত এই লক্ষ্য তাড়া করতে পারে কি না। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়া ভারতীয় বোলাররা এবার আগের মতো সাফল্য পাননি। এবার ব্যাটারদের ওপর বড় দায়িত্ব থাকবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot