HomeScrollতালিকায় রিচা ঘোষের নাম 'বিবেচনাধীন'! নাগরিকত্ব কি সংশয়ের মুখে?
Richa Ghosh

তালিকায় রিচা ঘোষের নাম ‘বিবেচনাধীন’! নাগরিকত্ব কি সংশয়ের মুখে?

রিচার বিষয়টি সামনে আনেন মেয়র গৌতম দেব!

ওয়েব ডেস্ক : বাংলায় প্রায় চার মাস ধরে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। তার পর ২৮ ফেব্রুয়ারি, শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কমবেশি এই তালিকা থেকে বাদ পড়েছে ৬৩ লক্ষ মানুষ। ‘বিচারাধীন’ বা ‘অমীমাংসিত’ (Under adjudication) হিসেবে রয়েছে ৬০ লক্ষের বেশি নাম। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন জনপ্রতিনিধিও। এবার জানা গেল বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শিলিগুড়ির বাসিন্দা রিচা ঘোষের (Richa Ghosh) নামের পাশেও লেখা ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’!

ভারতের তারকা ক্রিকেটার হলেন শিলিগুড়ির (Siliguri) ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু তাঁর নামের পাশে লেখা রয়েছে ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’! তালিকায় রিচার নাম দেখে অবাক অনেকে। আশ্চর্যকর বিষয় হল, শুনানিতে ডাক পাননি ভারতের তারকা ক্রিকেটার। কিন্তু তা সত্বেও বিচারাধীন ভোটার তালিকায় তাঁর নাম কেন? তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও খবর : মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির প্রভাব বিশ্বকাপে! বিবৃতি দিল ICC

অন্যদিকে ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’- নাম রয়েছে রাজ্যের কাউন্সিলর ও বিডিও’র নামও। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছে কমিশন (Election Commission)। তার মাঝে রিচার নাম দেখে অবাক সবাই। প্রশ্ন উঠছে, কমিশনের গাফিলতিতেই কি এমনটা হয়েছে। এ নিয়ে রিচার বাবা জানিয়েছেন, এনামুরেশন ফর্ম ফিলাপের সময় জন্মের শংসাপত্র দিয়েছিলেন তাঁরা। কিন্তু তার পরেও এমনটা কেন হল, তা বুঝে উঠতে পারছি না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রবিবার সাংবাদিক বৈঠক করে রিচার বিষয়টি সামনে আনেন মেয়র গৌতম দেব। তিনি বলেছেন, যিনি দেশের জন্য বিশ্বকাপ এনে দিয়েছেন, তাঁর নাম বিবেচনাধীন, এটা ভাবা যায়! বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। সঙ্গে বলেছেন, নতুন করে সমস্ত কাগজপত্র জমা দেওয়া হবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News