Wednesday, March 11, 2026
HomeScrollছদ্মবেশে ট্রেনে চেপে বাড়ি ফিরতে হল দুবেকে! কেন?
Shivam Dube

ছদ্মবেশে ট্রেনে চেপে বাড়ি ফিরতে হল দুবেকে! কেন?

ট্রেনে করেই আহমেদাবাদ থেকে মুম্বই ফিরতে হল দুবেকে!

ওয়েব ডেস্ক : সম্প্রতি টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত (Team India)। তার পরেই সাধারণত ক্রিকেটারদের বিমানে করেই বাড়ি ফেরার কথা। কিন্তু এবার একেবারে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলেন ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। বিমানের টিকিট শেষ হয়ে যাওয়ার কারণে এবার ট্রেনে (Train) করেই আহমেদাবাদ থেকে মুম্বই ফিরতে হল তাঁকে।

জানা গিয়েছে, বিশ্বকাপ জয়ের পর আহমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার কোনও বিমানের টিকিট পাচ্ছিলেন না দুবে। ফলে শেষ পর্যন্ত তিনি তৃতীয় শ্রেণির এসি কামরার টিকিট কেটে ট্রেনে যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং এক বন্ধু। জানা গিয়েছে, ভক্তদের ভিড় এড়াতে তিনি টুপি, মুখোশ এবং লম্বা হাতা জামা পরে ছিলেন, যাতে কেউ সহজে চিনতে না পারেন।

আরও খবর : বিশ্বকাপ শেষে দেশে ফেরায় দেরি! অবশেষে মুখ খুলল ICC

সূত্রের খবর, ট্রেনে (Train) উঠে তিনি ওপরের বার্থে বসে থাকেন। যাতে অন্য যাত্রীদের নজরে না পড়েন। তবে মাঝপথে কিছুটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয় যখন টিকিট পরীক্ষক এসে নাম যাচাই করতে চান। তবে তখন তাঁর স্ত্রী দ্রুত বিষয়টি সামলে নেন।

শেষ পর্যন্ত দুবের যাত্রাপথ প্রায় নির্বিঘ্নেই কাটে। যদিও মুম্বইয়ের (Mumbai) বরিভলি স্টেশনে নামার সময় একটু উদ্বেগ ছিল, কারণ দিনের আলোয় সেখানে ভিড় বেশি থাকে। পরে পুলিশি নিরাপত্তায় স্টেশন থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পর সাধারণত ক্রিকেটারদের বিশেষ ব্যবস্থায় বাড়ি ফেরানোর কথা। কিন্তু বিমানের টিকিট না পেয়ে ট্রেন যাত্রার সিদ্দান্ত নেন শিবম দুবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast