Friday, April 3, 2026
HomeScrollটিভি ভাঙা থেকে নাচ, ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হতেই কী হল নেটদুনিয়ায়? দেখুন...
India Vs Pakistan

টিভি ভাঙা থেকে নাচ, ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হতেই কী হল নেটদুনিয়ায়? দেখুন ভিডিও

ইরফান পাঠান ফের পাকিস্তানকে কটাক্ষ করে ভিডিও পোস্ট করলেন, ঝড় উঠল নেটদুনিয়ায়

ওয়েব ডেস্ক: টি-২০ ক্রিকেটের ইতিহাসে ভারতের কাছে পাকিস্তানের হার নতুন কিছু নয়। তবে ‘বয়কট’ নিয়ে এত নাটকীয়তার পর বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) মতো মঞ্চে ৬১ রানে ব্যবধানে হার পাক শিবিরে, এমনকি সে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে নিঃসন্দেহে এক বড় ধাক্কা। কলম্বোর প্রেমদাসার ছবিটাই বলে দিচ্ছিল, ৭-১ থেকে ৮-১ হওয়ায় কতটা হতাশ সে দেশের সমর্থকরা। সেই দুঃখে ফের টিভি ভাঙা হল পাকিস্তানে (TV Broken In Pakistan), এদিকে আনন্দে নাচ করলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা।

রবিবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের (India Vs Pakistan) হারের পর মাঠে যেমন পাক সমর্থকদের মধ্যে হতাশা ছিল স্পষ্টভাবে, তেমনই সোশ্যাল মিডিয়ায়ও ধরা পড়ল আবেগের বিস্ফোরণ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে, ম্যাচ শেষ হতেই এক পাকিস্তানি সমর্থক নিজের টিভি সেট ভেঙে ফেলেতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, লাঠি দিয়ে সজোরে আঘাত করে টিভিটি গুঁড়ো করে দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে তাণ্ডব! ‘স্যার’ গম্ভীরকে ছাপিয়ে গেলেন ‘অবাধ্য’ ঈশান

অন্যদিকে ভারতে এই মহারণ জয়ের উচ্ছ্বাসের ছবিও দেখা যায় সোশ্যাল মিডিয়া। পাকিস্তানকে কটাক্ষ করে একের পর এক মিম ছড়িয়ে পড়ে। নানা জগত থেকে ভারতকে অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানকে তুলোধনাও করা হয়। এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানের (Irfan Pathan) নাচের সেলিব্রেশন। ভারতের জয়ের পর ‘আফগান জলেবি’ গানে তাঁর নাচের ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Irfan Pathan (@irfanpathan_official)

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor