Wednesday, May 27, 2026
HomeScrollইডেন থেকে সেমিফাইনাল সরলে টাকা ফেরত পাবেন সমর্থকরা? বড় ঘোষণা ICC-র
ICC

ইডেন থেকে সেমিফাইনাল সরলে টাকা ফেরত পাবেন সমর্থকরা? বড় ঘোষণা ICC-র

ইতিমধ্যে যাঁরা টিকিট কেটে ফেলেছেন, তাঁরা কী করবেন?

ওয়েব ডেস্ক : গ্রুপ পর্বের খেলা শেষ। টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) শুরু হয়ে গিয়েছে সুপার ৮-এর খেলা। ইতিমধ্যে খেলা জমে উঠেছে। সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। সেই জায়গা পাওয়ার লক্ষ্যে রয়েছে অন্যান্য দলও। কিন্তু বর্তমানে সেমি ফাইনাল (Semi final Match) ও ফাইনালের (Final Match) ভেন্যু (Vanue) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, পাকিস্তান ও শ্রীলঙ্কা যদি পরের পর্বগুলিতে ওঠে, সেক্ষেত্রে কলকাতা (Kolkata) ও আহমেদাবাদ (Ahmedabad) থেকে সরে যেতে পারে ম্যাচ। সেই সময় খেলা হতে পারে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। কিন্তু প্রশ্ন উঠছে, যাঁরা কলকাতা ও ও আহমেদাবাদে ম্যাচ দেখার জন্য ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন, তাঁরা কী করবেন? তাঁদেরকে কি টিকিটের টাকা ফের দেওয়া হবে? আর এ নিয়ে বড় ঘোষণা করল আইসিসি।

২৪ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭ টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু সেমি ফাইনাল ও ফাইনাল আদৌ ভারতে হবে কি না, তা নিয়ে চর্চা চলছে। ফলে যেখানে ভেন্যুর নিশ্চয়তা নেই সেখানে কেন টিকিট কাটবেন ক্রিকেট ভক্তরা? যদি ম্যাচের ভেন্যু (Vanue) পাল্টে যায়, সেক্ষেত্রে কী হবে?

আরও খবর : বাবা আক্রান্ত ক্যানসারে, তড়িঘড়ি বাড়ি ফিরলেন ক্রিকেটার, ভারতীয় দলে বাড়ল উদ্বেগ

এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র (ICC) তরফে জানানো হয়েছে, সমর্থকরা যদি ইতিমধ্যে কোনও একটা ভেন্যুর জন্য টিকিট কেটে ফেলেছেন, তার পর যদি সেমি ফাইনাল ও ফাইনালের ভেন্যু পরিবর্তন হয়, সেক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হবে সমর্থকদের।

উল্লেখ্য, প্রথম সেমিফাইনালের ভেন্যুই এখনও চূড়ান্ত হয়নি। কারণ পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, সেক্ষেত্রে ৪ মার্চ কলম্বোতে এই ম্যাচ হবে। কলকাতায় তা হবে না। অন্যদিকে শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে তাহলে কলম্বোয় প্রথম সেমি ফাইনাল খেলবে তারা। এদিকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে না ওঠে, সেক্ষেত্রে ইডেনে হবে ম্যাচ। অন্যদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কা যদি ফাইনালে না ওঠে তাহলে আমেদাবাদে খেলা হবে। তা না হলে ফাইনাল হবে কলম্বোতে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO