ওয়েবডেস্ক- বিধানসভা নির্বাচনের আবহ। রাজনৈতিক দলগুলি তাদের প্রচারের কাছে নেমে পড়েছেন। আজ উত্তরবঙ্গে যাওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিশন নিরপেক্ষ নয় বলে অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।
এদিন তিনি তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপিকে (Bjp) একহাত নিলেন। মঙ্গলবার পাথরপ্রতিমার (Patharpratima) সভা থেকে অভিষেক বলেন, “অন্য দল প্রতিশ্রুতি দেয়, আমরা প্রতিজ্ঞা করি।
তৃণমূলের ১০ প্রতিজ্ঞা রয়েছে। আমাদের প্রথম প্রতিজ্ঞা, লক্ষ্মীর ভাণ্ডার। দ্বিতীয় প্রতিজ্ঞা, আগামী পাঁচ বছরের মধ্যে সবাইকে পাকা ঘর করে দেবে সে সরকার টাকা দিক আর না দিক। মানুষের দুয়ারে দুয়ারে স্বাস্থ্যব্যবস্থা পৌঁছে দেওয়া আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। প্রতি ব্লকে সেবাশ্রয় হবে।
আরও পড়ুন- পাথরপ্রতিমার সভা থেকে বিরাট মন্তব্য অভিষেকের! BJP-কে হুঙ্কার দিয়ে কী বললেন তিনি? দেখুন
চতুর্থ প্রতিজ্ঞা, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল। পঞ্চম প্রতিজ্ঞা, ক্ষমতায় ফিরলে ৫ বছরের মধ্যে সব প্রবীণদের বার্ধক্য ভাতা।” একই সঙ্গে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি। বললেন গতবারের চেয়ে দ্বিগুণ ব্যবধানের অর্থাৎ ৪০ হাজার ভোটে জিততে হবে এই কেন্দ্রে। গত বিধানসভা নির্বাচনে পাথরপ্রতিমা আসনে তৃণমূল জিতেছিল ২২,১৩৪ ভোটে।
সেইসঙ্গে তিনি বলেন, রাজ্যজুড়ে ৫০টি আসনের গণ্ডিও পার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। পাথরপ্রতিমার সভা থেকে নাম না করে বিজেপির একহাত নেন তিনি। বহিরাগত বনাম ভূমিপুত্রের লড়াই উসকে দিয়ে তিনি বলেন, বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নিতে চাইছে দিল্লি।
সব মিলিয়ে পাথরপ্রতিমার জনসভা থেকে অভিষেকের স্পষ্ট বার্তা, এই নির্বাচনে শুধু জয় নয়, বড় ব্যবধানই জয়ই লক্ষ্য তৃণমূলের। একই সঙ্গে উন্নয়নমূলক প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনেই জোর দিল শাসক দল।







