Monday, May 18, 2026
HomeBig news৬ মে-র মধ্যেই গোর্খা সমস্যার সমাধান! প্রতিশ্রুতি শাহের

৬ মে-র মধ্যেই গোর্খা সমস্যার সমাধান! প্রতিশ্রুতি শাহের

'দিদিকে টাটা বাইবাই', কার্শিয়াং থেকে গোর্খা ইস্যুতে প্রতিশ্রুতি শাহের

ওয়েব ডেস্ক: ‘বিজেপি ক্ষমতায় এলেই পাহাড়ে গোর্খাদের সমস্যার সমাধান’, কার্শিয়াং (Kurseong) থেকে গোর্খা ইস্যুতে (Gorkha Issue) বড় প্রতিশ্রুতি অমিত শাহের (Amit Shah)। এমনকি বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস হবে বলেও প্রতিশ্রুতি দেন। প্রথমদফার ভোটে প্রচারের শেষ দিনে কার্শিয়াঙে সুকনায় অমিত শাহ। ৬ মাসের মধ্যে পাহাড়ের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। আর এক্ষেত্রে গোর্খাদের সঙ্গে নিয়েই গোর্খাদের সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন শাহ।

ভোটবঙ্গে এবার গোর্খাদের উদ্দেশে বড় বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেন, “গোর্খাদের ইতিহাস পুনরুদ্ধারের সময় এসে গিয়েছে।শাহের অভিযোগ, “গোর্খাদের গৌরবময় ইতিহাস রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইতিহাসকে ভাঙার চেষ্টা করেছেন। এর আগে সিপিএম-কংগ্রেসও একই কাজ করেছে। এবার সেই অন্যায়ের শেষ হবে।” তিনি বলেন, ‘মমতা সরকারের টাটা বাই বাই করার সময় এসে গিয়েছে।’শাহ বলেন, আপনারাই বলুন, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের তাড়ানো উচিত কি না? যারা বেআইনিভাবে ঢুকেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কি না?” কার্শিয়াঙের সভামঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রয়েছেন রাজু বিস্তা, বিমল গুরুং-সহ পাহাড়ের নেতারা। শাহ তুললেন সুভাষ ঘিষিং প্রসঙ্গ। আরও বলেন, বিঁধলেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে। মমতা সরকারের প্রশাসনের কারণে কিছু গোর্খার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাতে সমস্যা নেই—আমরাই জিতব। ভোট শেষ হওয়ার পর প্রত্যেক যোগ্য গোর্খার নাম আবার তালিকায় তোলা হবে।

আরও পড়ুন:কার্শিয়াং থেকে শাহের বার্তা, ‘দিদিকে টাটা’, গোর্খা ইস্যুতেও বড় প্রতিশ্রুতি

২০১৯ সালের লোকসভা ভোটের সময় থেকেই গোর্খাদের সমস্যা সমাধানের স্বপ্ন ফেরি করে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু অভিযোগ, আজও সেই অর্থে কোনও সমস্যারই সমাধান হয়নি। গত লোকসভা ভোটেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন বিজেপির নেতারা। যদিও দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন বিজেপিরই প্রার্থী রাজু বিস্তা। এ বার বিধানসভা ভোটের প্রচারেও গোর্খাদের সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের প্রতিশ্রুতি দিলেন। শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে দ্রুত গোর্খা সমস্যার সমাধান করা হবে। ৬ মে-র মধ্যেই এমন সমাধান বের করা হবে, যাতে প্রত্যেক গোর্খার মুখে সন্তুষ্টির হাসি দেখা যায়। আমি নিয়মিত এই অঞ্চলে আসছি। বিজেপি সরকার গঠিত হলেই গোর্খাদের দাবি অনুযায়ী সমাধান করা হবে।তিনটি নির্বাচন ধরে দার্জিলিং পদ্মফুলে ভোট দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি অংশ থেকে তেমন সমর্থন আসত না। এবার পুরো পশ্চিমবঙ্গ স্থির করে নিয়েছে, দিদিকে ক্ষমতাচ্যুত করতে হবে। গোটা রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। উত্তরবঙ্গবাসীর উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিজেপি সরকার গঠিত হলে উত্তরবঙ্গে একটি পৃথক এমস তৈরি হবে। ৫০০ শয্যার ক্যানসার হাসপাতাল তৈরি করব উত্তরবঙ্গে। আইআইটি, আইআইএম তৈরি করব উত্তরবঙ্গে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot