Monday, June 29, 2026
HomeBig newsবিধানসভায় পাস হল‘গুন্ডা দমন বিল’, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Suvendu Adhikari

বিধানসভায় পাস হল‘গুন্ডা দমন বিল’, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক

বিল পাসের পর বিধানসভায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওয়েব ডেস্ক : দীর্ঘ আলোচনার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) পাস হল বহুল আলোচিত গুন্ডা দমন বিল (Bill)। ভোটাভুটিতে বিলের পক্ষে সমর্থন জানান ১৭৬ জন বিধায়ক। বিপক্ষে ভোট দেন ৪১ জন। ভোটদানে বিরত থাকেন ২০ জন বিধায়ক। বিল পাসের পর বিধানসভায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, সরকারি সম্পত্তি নষ্ট করলে শুধু গ্রেফতারই নয়, অভিযুক্তের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। আইনের চোখে কেউ রেহাই পাবে না।

নতুন আইনে কারা ‘গুন্ডা’ বা সমাজবিরোধী হিসেবে চিহ্নিত হবেন, তারও স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি দাঙ্গা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি ক্ষয়ক্ষতির টাকা তাঁদের বাজেয়াপ্ত সম্পত্তি থেকে আদায়ের বিধান রাখা হয়েছে।

আরও খবর : জাতি-উপজাতি শংসাপত্র পুনরায় যাচাইয়ের নির্দেশ ঘিরে বিতর্ক, রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট

বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)বলেন, প্রচলিত ফৌজদারি আইনে সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতির জন্য অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থা ছিল না। তাই নতুন আইন আনা হয়েছে। তাঁর দাবি, দাঙ্গা, হিংসাত্মক বিক্ষোভ এবং বেআইনি জমায়েত রুখতে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, বহু সমাজবিরোধী অল্পদিন জেলে থেকে বেরিয়ে এসে ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং নির্বাচনী রাজনীতিতেও সক্রিয় হয়ে ওঠে। সেই প্রবণতা রুখতেই এই আইন কার্যকর করা হচ্ছে। তিনি জানান, যাঁদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্রে প্রয়োজন হলে এক বছর পর্যন্ত প্রতিরোধমূলক আটক (Preventive Arrest)-এর ব্যবস্থাও রাখা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আইন মেনে এবং প্রশাসনের অনুমতি নিয়েই করার আহ্বান জানান তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO