Thursday, July 16, 2026
HomeScrollআগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল! কমিটি তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
Uniform Civil Code Bill

আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল! কমিটি তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি বিলের খসড়া অনুমোদনের জন্য পেশ করা হবে

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর পথে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেন, আগামী আগস্ট মাসের বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বিল পেশ করা হবে। তার আগে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাইয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি (Committee) গঠন করা হবে, যারা বিলের খসড়া চূড়ান্ত করার কাজ করবে।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি বিলের (UCC Bill) খসড়া অনুমোদনের জন্য পেশ করা হবে। এরপর চার সপ্তাহ ধরে কমিটি বিভিন্ন মহলের মতামত সংগ্রহ করে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই আগস্টের শুরুতে বিধানসভায় বিলটি আনা হবে।

আরও খবর : জাতি-উপজাতি শংসাপত্র পুনরায় যাচাইয়ের নির্দেশ ঘিরে বিতর্ক, রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট

প্রস্তাবিত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতির পাশাপাশি একজন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, একজন শিক্ষাবিদ, একজন সমাজকর্মী, একজন আইন বিশেষজ্ঞ এবং প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন আধিকারিক থাকবেন। কমিটি বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন-সহ একাধিক দেওয়ানি আইন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামত নেবে।

বিধানসভায় মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, নির্বাচনী সংকল্পপত্রে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই সরকার এগোচ্ছে। এই আইন কার্যকর হলে ধর্মভেদে পৃথক দেওয়ানি আইনের পরিবর্তে সকল সম্প্রদায়ের জন্য একই আইন প্রযোজ্য হবে। আদিবাসীদের ক্ষেত্রে অবশ্য এই আইন প্রযোজ্য হবে না।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot