HomeScrollএক দুই জায়গা থেকে জয়ের খবর আসতেই উচ্ছ্বাস বিজেপি কর্মীদের মধ্যে
2026 West Bengal Assembly Election

এক দুই জায়গা থেকে জয়ের খবর আসতেই উচ্ছ্বাস বিজেপি কর্মীদের মধ্যে

টানটান উত্তেজনায় পানাগড়ে চলছে ভোটগণনা পর্ব  

কাঁকসা- কোনও জায়গায় এক রাউন্ড আবার কোনও জায়গায় দুই থেকে তিন রাউন্ড। বেশ কয়েকটি জায়গায় বিজেপি এগিয়ে থাকার খবর পেতেই দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। পানাগড়ে (Panagarh)  দেখা গেল সেই খুশির মুহূর্ত। লাড্ডু বিতরণ থেকে শুরু করে একে অপরকে আবির মাখালেন বিজেপি কর্মীরা (Bjp Worker) । সোমবার সকাল থেকে টানটান উত্তেজনায় শুরু হয় ভোট গণনা (Vote Counting)। বেলা যতই বাড়তে থাকে ততই ভোটের পারদ বাড়ছে। বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা।

সেইমতো কাঁকসা ব্লকের পানাগড় বাজারে দুপুর থেকেই লাড্ডু বিতরণ করেন বিজেপি কর্মীরা। পাশাপাশি একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্লোগান দিতে দেখা যায় বিজেপি কর্মীদের।

আরও পড়ুন-  ১৬ হাজার ভোটে এগিয়ে মমতা, ভবানীপুরে পিছোলেন শুভেন্দু

রাজ্য বিজেপির ওবিসি মোর্চার নেতা বিজয়প্রকাশ সাউ জানিয়েছেন, বাংলায় প্রথমবার বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। এটা তারা নিশ্চিত বাংলায় বিজেপি সরকার গঠন করবে। তাই বাংলায় প্রথমবার বিজেপি ভালো ফল করায় তারা আনন্দে মেতে উঠেছেন। সবাইকে মিষ্টিমুখ করাচ্ছেন এবং কর্মী সমর্থকদের মধ্যে গেরুয়া আবির মাখিয়ে তারা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে থাকার বার্তা দিয়েছেন।

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News