Sunday, July 12, 2026
HomeScrollহাকিমপুর সীমান্তে বাড়ছে ভিড়, ফেরার অপেক্ষায় শতাধিক বাংলাদেশি
Hakimpur

হাকিমপুর সীমান্তে বাড়ছে ভিড়, ফেরার অপেক্ষায় শতাধিক বাংলাদেশি

গত ৭২ ঘণ্টায় সীমান্ত এলাকায় প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির উপস্থিতির খবর মিলেছে

উত্তর ২৪ পরগনা: কেন্দ্রের কড়া অবস্থানের পর উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) সীমান্ত এলাকায় বদলাচ্ছে পরিস্থিতি। স্বরূপনগরের বিথারী-হাকিমপুর সীমান্তে বৃহস্পতিবারও ভিড় জমালেন শতাধিক বাংলাদেশি নাগরিক (Bangladeshi Citizens)। গত ৭২ ঘণ্টায় সীমান্ত এলাকায় প্রায় সাড়ে তিনশো বাংলাদেশির উপস্থিতির খবর মিলেছে। তাঁদের মধ্যে প্রায় ২৫০ জনকে স্বরূপনগর ও বাদুড়িয়ার বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে (Hundreds gather near West Bengal’s Hakimpur border)।

জেলা প্রশাসন ও বিএসএফ সূত্রের দাবি, এই বাংলাদেশিদের পরিচয় ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রেই বাংলাদেশে এক নাম এবং ভারতে অন্য নামে থাকার অভিযোগ উঠে এসেছে। কারও কাছে পর্যাপ্ত নথি নেই, আবার কেউ দীর্ঘদিন ধরে ভুয়ো পরিচয়ে এ দেশে বসবাস করেছেন বলেও অভিযোগ।

আরও পড়ুন: কালবৈশাখীর ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, আজ বিকেলে কি বৃষ্টি হবে কলকাতায়?

প্রশাসনের দাবি, এঁদের মধ্যে কেউ ২ বছর, কেউ ৫ বছর, আবার কেউ বা প্রায় এক দশক আগে দালালের মাধ্যমে জলপথ বা স্থলপথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। অভিযোগ, এ দেশে এসে তাঁরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও নিয়েছেন। যা সম্পূর্ণ বেআইনি বলেই দাবি প্রশাসনের একাংশের।

বর্তমানে প্রত্যেকের নথি যাচাইয়ের কাজ চলছে। বিএসএফ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলির যৌথ তৎপরতায় চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। যাচাই প্রক্রিয়া শেষ হলেই তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত।

তবে হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক মানবাধিকার বিধি মেনেই ব্যবস্থা করা হয়েছে বলে দাবি প্রশাসনের। সেখানে খাবার, স্বাস্থ্যপরীক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। যাতে দেশে ফেরার আগে কেউ অসুস্থতা বা নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে দিকেও নজর রাখা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto