Monday, August 10, 2026
HomeBig newsসবজির ট্রের নিচে লুকিয়ে গরু পাচার! দাসপুরে পুলিশের জালে ট্রাক, উদ্ধার ৯টি...
East Midnapore

সবজির ট্রের নিচে লুকিয়ে গরু পাচার! দাসপুরে পুলিশের জালে ট্রাক, উদ্ধার ৯টি গরু

ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কে গভীর রাতে অভিযান, চালক আটক, পাচারচক্রের খোঁজে তদন্ত

ওয়েব ডেস্ক : ফের অভিনব কায়দায় গরু পাচারের (Cow Smuggling) অভিযোগ সামনে এল পশ্চিম মেদিনীপুরে (East Midnapore)। ট্রাকভর্তি সবজির ট্রের নিচে গরু লুকিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে দাসপুর থানার পুলিশ (Police)। উদ্ধার করা হয়েছে ৯টি গরু। আটক করা হয়েছে ট্রাকের চালককে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় একটি সন্দেহজনক ট্রাকের গতিবিধি নজরে আসে। এরপর ট্রাকটিকে ধাওয়া করে আটক করা হয়। বাইরে থেকে ট্রাকটি সাধারণ সবজি বোঝাই বলে মনে হলেও তল্লাশিতে সামনে আসে ভিন্ন ছবি।

আরও খবর : বালি ব্যবসা থেকে সম্পত্তির পাহাড়? কাকদ্বীপের আলম শেখকে ঘিরে জোর চর্চা

তদন্তকারীদের দাবি, ট্রাকের উপরে সারিবদ্ধভাবে রাখা ছিল সবজির ট্রে। সেই ট্রের নিচেই কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল গরুগুলিকে। প্রাথমিকভাবে পুলিশের (Police) অনুমান, নজর এড়াতেই এই অভিনব পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনায় ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দাসপুর থানার পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, গরুগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor