Saturday, July 4, 2026
HomeScrollবাঁকুড়া থেকে জয়রামবাটি সরাসরি ট্রেন! কবে থেকে শুরু পরিষেবা?
Jayrambati

বাঁকুড়া থেকে জয়রামবাটি সরাসরি ট্রেন! কবে থেকে শুরু পরিষেবা?

১৯ জানুয়ারি থেকেই শুরু যাত্রী পরিষেবা

বাঁকুড়া:মা সারদার স্মৃতি বিজড়িত জয়রামবাটির (Jairambati) সঙ্গে এবার সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে। বাঁকুড়া থেকে একটি ট্রেনে চেপেই পৌঁছে যাওয়া যাবে জয়রামবাটিতে। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস্তবায়িত হচ্ছে এই রেল প্রকল্প। ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই রেলপথের উদ্বোধন করবেন। আর ১৯ জানুয়ারি থেকে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাঁকুড়া থেকে ময়নাপুর পর্যন্ত চলাচল করা লোকাল মেমু ট্রেনটির রুট সম্প্রসারিত করে জয়রামবাটি পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ময়নাপুরের সঙ্গে যুক্ত হল বড়গোপীনাথপুর ও জয়রামবাটি। এই সম্প্রসারিত রেলপথের দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। এটি তারকেশ্বর–বিষ্ণুপুর রেল প্রকল্পেরই একটি অংশ।

আরও পড়ুন: দু’ঘণ্টা পর অবরোধ উঠল বেলডাঙায়

নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন একটি মেমু ট্রেন বাঁকুড়া ও জয়রামবাটির মধ্যে যাতায়াত করবে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ট্রেনটি বাঁকুড়া থেকে ছাড়বে এবং রাত ৮টায় পৌঁছবে জয়রামবাটিতে। ফিরতি পথে রাত ৮টা ১০ মিনিটে জয়রামবাটি ছাড়ার পর রাত ১০টায় ট্রেনটি বাঁকুড়ায় পৌঁছবে। পথে মোট আটটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি— ভেদুয়াশোল, ওন্দাগ্রাম, রামসাগর, বিষ্ণুপুর, বিরসা মুণ্ডা, গোকুলনগর-জয়পুর, ময়নাপুর ও বড়গোপীনাথপুর।

বিষ্ণুপুর স্টেশনের স্টেশন ম্যানেজার দীপককুমার পাল জানান, যাত্রীসংখ্যা ও চাহিদা বাড়লে ভবিষ্যতে সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে। এই রেল সংযোগের ফলে জয়রামবাটিতে তীর্থ ও পর্যটনের সুবিধা বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বাঁকুড়া শহরের সঙ্গে সংযোগ সহজ হওয়ায় স্থানীয় গ্রামবাসীর যাতায়াতেও বড় সুবিধা হবে।

তবে প্রকল্পের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, ২০০০–০১ অর্থবর্ষে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ই বিষ্ণুপুর–তারকেশ্বর রেলপথের ঘোষণা করেছিলেন। অন্যদিকে বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই জয়রামবাটির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet