Thursday, March 12, 2026
HomeScrollমুহুর্মুহু চলছে হামলা, ইরানের জাহাজে আটকে স্বামী! সরকারের কাছে কাতর আর্জি স্ত্রীর
North 24 Parganas

মুহুর্মুহু চলছে হামলা, ইরানের জাহাজে আটকে স্বামী! সরকারের কাছে কাতর আর্জি স্ত্রীর

ইরানের আব্বাস বন্দরে একটি পণ্যবাহী জাহাজে প্রায় চল্লিশ দিন ধরে আটকে গাইঘাটার গৌতম দেবনাথ

উত্তর ২৪ পরগনা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ (Middle East War) থামার কোনও নাম নেই। এই পরিস্থিতিতে আতঙ্কে, দুঃস্বপ্নে দিন কাটছে গাইঘাটার এক পরিবারের। কারণ, ইরানের (Iran) আব্বাস বন্দরে একটি পণ্যবাহী জাহাজে প্রায় চল্লিশ দিন ধরে আটকে রয়েছেন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটা থানার বকচরা এলাকার বাসিন্দা গৌতম দেবনাথ। তিনি ওই জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে পণ্যবাহী জাহাজে কাজের জন্য বিদেশে পাড়ি দেন গৌতম। প্রায় ৪০ দিন আগে শ্রীলঙ্কা থেকে জাহাজটি রওনা দেয় এবং পরে ইরানের আব্বাস বন্দরে গিয়ে পৌঁছয়। কিন্তু সেখানে পৌঁছনোর পর থেকেই নানা কারণে জাহাজটি বন্দরে আটকে রয়েছে।

আরও পড়ুন: কয়লা পাচার মামলায় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা ইডি’র!

গৌতম দেবনাথ পরিবারকে জানিয়েছেন, সম্প্রতি তাদের জাহাজের ঠিক পিছনে থাকা আর একটি জাহাজে মিসাইল হামলা হয় এবং সেটি ধ্বংস হয়ে যায়। ওই ঘটনার পর থেকেই আতঙ্ক আরও বেড়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন জাহাজে থাকা কর্মীরা। এই পরিস্থিতিতে দ্রুত দেশে ফেরার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

এদিকে গৌতমের স্ত্রী সঙ্গিতা রায় জানান, প্রায় ৪০ দিন ধরে ওরা আব্বাস বন্দরে জাহাজের মধ্যে আটকে আছে। সেখানে ঠিকমতো নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা খুবই কঠিন হয়ে পড়েছে। জাহাজে খাবার ও জলের অভাব নেই, কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটছে। কয়েকদিন আগে ওদের জাহাজের পিছনের একটি জাহাজে বিস্ফোরণের খবর পাওয়ার পর থেকে উদ্বেগ আরও বেড়েছে।

এই পরিস্থিতিতে গৌতম দেবনাথ ও তাঁর পরিবারের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দ্রুত নিরাপদে দেশে ফেরানোর আবেদন জানানো হয়েছে। এদিকে এই বিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, ইরানে আটকে থাকা বাংলার দুই যুবকের বার্তা তিনি পেয়েছেন। তাঁদের দ্রুত দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast