Saturday, May 16, 2026
HomeScrollবিবাহ বহির্ভূত সম্পর্কের জের! স্ত্রীকে খুন স্বামীর
Murder

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের! স্ত্রীকে খুন স্বামীর

ঘটনাটি ঘটে ভাঙড়ের কালিকাপুর গ্রামে!

ভাঙড়: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে খুন (Murder) করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ভাঙড়ের (Bhangar) কালিকাপুর গ্রামে। মৃতের নাম মৌমিতা নস্কর (২১)। এই ঘটনার পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ (Police)।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় চার বছর আগে ঘুটিয়ারি শরীফ এলাকার বাসিন্দা মৌমিতার সঙ্গে বিয়ে হয়েছিল কালিকাপুরের দেবাশীষের। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। অভিযোগ ছিল স্বামীর। এই সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি হত বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, দেবাশীষ প্রথমে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এরপর রাতের অন্ধকারে তাকে ঘটনাস্থলের কাছে ঘটকপুকুর খালপাড়ে নিয়ে গিয়ে গলা টিপে খুন (Murder) করে বলে অভিযোগ। পরে দেহ লোপাট করতে কচুরিপানায় ভর্তি খালে ফেলে দেয়। এই খুনের কথা নিজের মায়ের কাছে অভিযুক্ত স্বীকার করেছিল বলে খবর। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেবাশীষকে আটক করে। এরপর ডুবুরি নামিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে খাল থেকে মৌমিতার দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

আরও খবর : বহুতল নয়, এবার ভূগর্ভে রেন ওয়াটার হারভেস্টিং! বৃষ্টির জল ধরে রাখতে অভিনব উদ্যোগ পুরসভার

অভিযোগ, এর আগেও একাধিকবার মৌমিতা নস্কর নিজের স্বামী ও বাচ্চা ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। এ নিয়ে থানায় মীমাংসাও হয়েছিল। সে সময় মৌমিতাকে তার বাপের বাড়ির নিয়ে গিয়েছিল সদস্যরা। দু’সপ্তাহ আগে নিজের বাচ্চা মেয়ের কথা ভেবে দেবাশীষ ঘুটিয়ারি শরীফে গিয়ে স্ত্রীকে নিজের বাড়িতে আনেন। বাড়িতে এসেও স্ত্রী পুনরায় একই ঘটনা ঘটাচ্ছিল বলে অভিযোগ ছিল স্বামীর।

তার পরেই, নিজের সম্মান বাঁচাতে বাড়ি ছেড়ে ঘটকপুকুর খালপাড় এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিল দেবাশীষ। সেখানেও বারে বারে অপমানিত হওয়ার কারণেই মৌমিতাকে খুন করেছে বলে সে জানাই তার মাকে। মা জানতে পেরে প্রতিবেশীদের জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটকপুকুর খাল থেকে উদ্ধার করেছে মৌমিতা নস্করের মৃতদেহ। এই ঘটনায় দেবাশীষকে গ্রেফতার করে বারুইপুর মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ (Police)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto