Wednesday, March 25, 2026
HomeScroll১৪৪ বছরের ঐতিহ্য বজায় রেখে রংধামালিতে মহারাজ মেলা
Maharaj Mela in Rangdhamali

১৪৪ বছরের ঐতিহ্য বজায় রেখে রংধামালিতে মহারাজ মেলা

স্থানীয়দের কাছে এই দিনটি শুধু পুজোর নয়, উৎসবেরও

জলপাইগুড়ি: ১৪৪ বছরের ঐতিহ্য আজও অটুট। দশমীর (Dashami) নয় দিন পর ফের শুরু হল একদিনের দুর্গাপুজো (Durga Puja)। জলপাইগুড়ির (Jalpaiguri) তিস্তাপারের রংধামালি গ্রামে। স্থানীয়দের কাছে এই দিনটি শুধু পুজোর নয়, উৎসবেরও। পুজোকে কেন্দ্র করে বসেছে ঐতিহ্যবাহী ‘মহারাজ মেলা’, যা চলবে পরবর্তী তিন দিন ধরে।

এই পুজো ঘিরে রয়েছে এক প্রাচীন লোককথা। কথিত আছে, দশমীর পর কৈলাসে ফেরার পথে দেবী উমা রংধামালি এলাকার এক আমবাগানে বিশ্রাম নেন। সেই আমবাগান ছিল তৎকালীন বৈকুন্ঠপুরের মহারাজের। দেবীর আগমনের কথা শুনে মহারাজ ও গ্রামবাসীরা সেবায় ব্রতী হন এবং সেখানেই পুজো শুরু হয়।

আরও পড়ুন: নাগরাকাটা, পুলিশের গ্রেফতারে বিজেপির সমালোচনার জবাব সুদীপ রাহার

পরবর্তীতে, দেবী স্বপ্নাদেশে মহারাজকে জানান, লক্ষ্মীপুজোর পরবর্তী বৃহস্পতিবার দিনটিতে প্রতিবছর পুজো অনুষ্ঠিত করতে হবে। সেই নির্দেশ মান্য করেই ১৪৪ বছর ধরে চলে আসছে এই একদিনের দুর্গাপুজো ও মহারাজ মেলা।

এদিন সকাল থেকেই মেলায় উপচে পড়ে ভিড়। স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টির দোকান, নাগরদোলা ও আলোকসজ্জায় উৎসব মুখর রংধামালি।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto