Monday, May 18, 2026
HomeBig newsশেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে রবিবার কলকাতায় মোদি
Modi

শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে রবিবার কলকাতায় মোদি

প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে যান নিয়ন্ত্রণ করা হবে একাধিক রাস্তায়

ওয়েবডেস্ক-   আগামী ২৯ এপ্রিল (29 April)  দ্বিতীয় দফার ভোটগ্রহণ (Second Phase) । প্রথম দফার আগে উত্তর থেকে দক্ষিণবঙ্গে দাপিয়ে প্রচারের পর আগামীকাল, রবিবার ভোট প্রচারে কলকাতায় (Kolkata) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । রবিবার বিকেলেই তিনি উত্তর কলকাতায় (North Kolkata)  রোড শো  (Road Show)  করবেন। পাশাপাশি জেলায় আরও দুটি সভা থাকছে।

পশ্চিমবঙ্গের কর্মসূচি সেরে শুক্রবারই দিল্লি ফিরে যান প্রধানমন্ত্রী। রবিবার ফের বাংলায় আসছেন মোদি। বিজেপি সূত্রে খবর, রবিবার ২৬ এপ্রিল দুপুরে বনগাঁয় প্রথম জনসভা করবেন মোদি। বনগাঁর ঠাকুরনগরে তাঁর জনসভার আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময় দুপুর ২টো ১৫ মিনিট। সেখানে সভা সেরে মোদি যাবেন হুগলিতে।

আরামবাগের হরিপাল এলাকায় তাঁর দ্বিতীয় জনসভায় কর্মসূচির সময় বিকেল ৩টে ৪৫ মিনিট। তার পরেই কলকাতায় আসবেন মোদি। আনুমানিক বিকেল পাঁচটায় মোদির রোড শো। শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউ থেকে মিছিল শুরু হবে। খান্না ক্রসিং পর্যন্ত তা চলবে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মোদি কর্মসূচি শেষ হবে বলে খবর। কলকাতার বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি প্রচার করবেন। বিকেলে রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন-  মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে উত্তরপাড়া থেকে তীব্র কটাক্ষ মমতার

গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে। ভোট পড়েছে ৯২.৮৮ শতাংশ। ২৯ এপ্রিল, বুধবার দ্বিতীয় দফায় ভোট হবে ১৫২ আসনে। প্রথম দফায় নজির গড়েছে নির্বাচন কমিশন। এবার দ্বিতীয় দফাতেও অতি সক্রিয় কমিশন। দ্বিতীয় দফার (Second Phase) নির্বাচনে ভিন রাজ্য থেকে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক (police observers) আসছেন নিরাপত্তার নজরদারিতে।

হরিয়ানা, মধ্যপ্রদেশ, পঞ্জাব থেকে এই পুলিশ পর্যবেক্ষকরা নির্দিষ্টভাবে বেশ কিছু এলাকার নজরদারিতে থাকবেন বলে কমিশন (Election Commission) সূত্রে খবর।

রাজ্যে ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের মধ্যে একাংশকে প্রথম দফা নির্বাচনী কেন্দ্রগুলির স্ট্রংরুমের নিরাপত্তায় রাখা হচ্ছে। বাকি দ্বিতীয় দফার ৮ নির্বাচনী জেলায় নিরাপত্তা রক্ষার কাজে থাকবে। প্রথম দফায় পুলিশ পর্যবেক্ষক ছিলেন ৮৪ জন। এবার ১১ জনকে নিয়ে তা বেড়ে দাঁড়াবে ৯৫ জন। প্রয়োজনে সেই সংখ্যা বাড়তে পারে।

একদম শেষ মুহূর্তের প্রচারে সব দলগুলিই তাদের দলীয় মতাদর্শ মানুষের কাছে তুলে ধরতে ঝোড়ো ব্যাটিং চালিয়ে যাচ্ছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে পর পর দুটি জনসভা করবেন।

ইতিমধ্যেই মোদি পানিহাটিতে জনসভা করেছেন। অভয়ার মায়ের হয়ে তিনি প্রচারে পানিহাটিতে আসেন।

এবার বিজেপিকে জেতানোর বার্তা নিয়ে এবার খাস কলকাতায় আসছেন মোদি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot