Tuesday, June 9, 2026
HomeScrollপেট্রোল ঢেলে ভাইকে পুড়িয়ে মারার চেষ্টা! বাঁকুড়ায় হুলুস্থুল কাণ্ড

পেট্রোল ঢেলে ভাইকে পুড়িয়ে মারার চেষ্টা! বাঁকুড়ায় হুলুস্থুল কাণ্ড

ওয়েব ডেস্ক: পারিবারিক বিবাদের (Domestic Conflict) জেরে ভাইকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা। এই অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করেছে পুলিশ (Police)। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাঁকুড়া (Bankura) জেলার কোতুলপুরের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোতুলপুর থানার শাহানা রঘুনাথপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় একটি পুকুর সংস্কারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এই পুকুরের দুই শরিক ফরিদুর রহমান ভুঁইয়া ও তাঁর খুড়তুতো ভাই হাসিবুল রহমান ভুঁইয়ার মধ্যে সংঘর্ষ চরমে ওঠে। অভিযোগ, বিবাদের জেরে ফরিদুর রহমান হাসিবুলের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেন। এতে গুরুতর আহত হন হাসিবুল, যাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে ডাকাতির চেষ্টা! বিশেষ অভিযানে ধরল পুলিশ

ঘটনার পর উত্তেজিত হয়ে স্থানীয় বাসিন্দারা ফরিদুর রহমানের দোকান ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফরিদুর রহমান ভুঁইয়াকে আটক করে। পরে তাঁকে গ্রেফতার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা ও গুরুতর আঘাত করার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।

এদিকে, ঘটনার জেরে আজও থমথমে গোটা এলাকা। নতুন করে অশান্তির আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188