Monday, May 18, 2026
HomeScrollপরীক্ষার মাঝেই রাজনৈতিক কর্মসূচি! বাকবিতন্ডায় জড়াল তৃণমূল ও বিজেপি
East Burdwan

পরীক্ষার মাঝেই রাজনৈতিক কর্মসূচি! বাকবিতন্ডায় জড়াল তৃণমূল ও বিজেপি

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বিধানসভা এলাকার কাশিয়ারা অঞ্চলে

ওয়েব ডেস্ক : সম্প্রতি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তার পরেই ১২ ফেব্রুয়ারি থেকে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় বসেছেন পড়ুয়ারা। তা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। আর এই পরীক্ষার আবহে রাজনৈতিক কর্মসূচিতে মাইক ব্যবহারের অভিযোগ উঠল। এমনই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (East Burdwan) বর্ধমান উত্তর বিধানসভা এলাকার কাশিয়ারা অঞ্চলে। তা নিয়ে বাকবিতন্ডায় জড়াল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।

অভিযোগ, কাশিয়ারা অঞ্চলে তৃণমূল (TMC) বিধায়কের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিকে কেন্দ্র করে প্রশ্ন তোলে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্ত্র অভিযোগ করেছেন, “পরীক্ষার সময় মাইক বাজিয়ে অনুষ্ঠান করা পড়ুয়াদের অসুবিধায় ফেলতে পারে। তাঁর দাবি, শিক্ষা ব্যবস্থার প্রতি সংবেদনশীল হওয়া উচিত সব রাজনৈতিক দলের।”

আরও খবর : ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা, বাদ যেতে পারে ১১ লক্ষ ভোটারে নাম!

অন্যদিকে এ নিয়ে শাসক দল তৃণমূলের বক্তব্য, নির্ধারিত সময় ও প্রসাসনিক অনুমতি মেনেই এই অনুষ্ঠান হয়েছে। তৃণমূল মুখপাত্র দেবু টুডু বিজেপির সমালোচনারও জবাব দিয়ে জানান, “পাড়ায় পাড়ায় টিভির মাধ্যমে অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। কোনও নিয়মভঙ্গ হয়নি।”

প্রসঙ্গত, আর কয়েকমাসের মধ্যে পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। শাসক-বিরোধী সবাই প্রচারে নেমে পড়েছে। কিন্তু মাধ্যমিক ও উচ্চমধ্যমিকের কারণে পড়ুয়াদের কথা মাথায় রেখে মিটিং-মিছিলে কিছুটা হলেও লাগাম টেনেছে রাজনৈতিক দলগুলি। কিন্তু, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার আবহে মাইক ব্যাবহারের অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বিধানসভা এলাকার কাশিয়ারা অঞ্চলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot