Thursday, May 14, 2026
HomeScrollকলকাতায় প্রধানমন্ত্রী, কিছুক্ষণের মধ্যেই তাহেরপুর পৌঁছবেন মোদি
Narendra Modi

কলকাতায় প্রধানমন্ত্রী, কিছুক্ষণের মধ্যেই তাহেরপুর পৌঁছবেন মোদি

আজ জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী

ওয়েবডেস্ক-  কলকাতা বিমানবন্দরে (kolkata Airport) এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। এখান থেকেই চপারে করে নদিয়ার (Nadia Taherpur) তাহেরপুরে পৌঁছবেন তিনি। আজ জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ৩০০ কোটি প্রকল্পের শিলান্যাস। প্রধামন্ত্রীর সভা ঘিরে সাজো সাজো রব নদিয়া জুড়ে। সেই সঙ্গে কড়া নিরাপত্তার বেষ্টনী। মতুয়াগড় থেকে আজ প্রধানমন্ত্রীর কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছে সকলে।

এদিকে আজ প্রধানমন্ত্রীর সফরের আগেই জোর চাঞ্চল্য গো ব্যাক মোদি স্লোগান ঘিরে। প্রধানমন্ত্রীর সভার আগেই ১২ নম্বর জাতীয় সড়কে ঘিরে রাজনৈতিক উত্তেজনা। সড়কের উপর ‘গো ব্যাক মোদি’ লেখা একটি পোস্টার নজরে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মী-সমর্থকেরা রাস্তায় নেমে ওই পোস্টার সরিয়ে দেন।

আরও পড়ুন- ‘গো ব্যাক মোদি’, তাহেরপুরে এ কী অবস্থা?

এ ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, প্রধানমন্ত্রীর সভাকে কালিমালিপ্ত করতেই রাজ্যের শাসকদল পরিকল্পিতভাবে এমন পোস্টার ফেলেছে। গোটা বিষয়টিকে একটি চক্রান্ত বলেই দাবি করেছে বিজেপি। অপরদিকে মোদি সফরের আগে নদিয়ার তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে চারজনের এরা সকলেই মুর্শিবাদাবাদের বাসিন্দা বলে খবর।

এদিকে এসআইআর বিতর্ক, পাশাপাশি খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই সঙ্গে নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে মতুয়াগড়ে। সেই আবহেই আজ প্রধানমন্ত্রীর সভা তাহেরপুরে। সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা দেখা গেছে। পুলিশ কুকুর নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।  সভাস্থলের আশপাশের বাড়ির ছাদে মোতায়েন থাকছেন নিরাপত্তারক্ষীরা। বাঁশের ব্যারিকেট রাস্তা ঘিরে রাখা হয়েছে।  রাজ্য পুলিশ,  কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সিভিক ভলান্টিয়ার, মহিলা পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে। গোটাচত্বর জুড়ে সিসিটিভি ক্যামেরায় মুড়ে রাখা হয়েছে।মাঠে ঢোকার আটটি গলিতে ব্যারিকেড করা হয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto