Saturday, May 2, 2026
HomeBig news১টা পর্যন্ত ভোটের হার ৫৫.৫৭ শতাংশ! ভোটগ্রহণ চলছে নির্বিঘ্নেই
2026 West Bengal Election Re-polling

১টা পর্যন্ত ভোটের হার ৫৫.৫৭ শতাংশ! ভোটগ্রহণ চলছে নির্বিঘ্নেই

দ্বিতীয় দফায় অশান্তির খবর আসার পরেই কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়

এক নজরে
7. 00 সর্বশেষ
কমিশনের নির্দেশ মতো সকাল ৭ থেকে শুরু পুনর্নির্বাচন
7. 35
আজ কোন কোন বুথে ভোটগ্রহণ চলবে, দেখুন একনজরে
8. 20
সকাল থেকে শুরু পুনর্নির্বাচন, মোটের উপর শান্তিপূর্ণ
8. 35
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটদান পর্ব
9.10
ডায়মন্ড হারবার ২৪৩ নম্বর বুথে ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ, বন্ধ ভোটগ্রহণ
9. 30
বুথের সামনে লম্বা লাইন, ডায়মন্ড হারবার ও মগরাহাটে ১৫টি বুথে পুনর্নির্বাচন চলছে
10.00
৯টা পর্যন্ত ১৬ শতাংশ ভোট পড়ল পুনর্নির্বাচনে
10. 49
কেন পুনর্নির্বাচন হচ্ছে, তা বুঝতে পারছেন না মগরাহাটের ভোটাররা
11. 35
ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর হাতে ভোটার ‘আটক’
12. 09
দুই বিধানসভা কেন্দ্রে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৭ শতাংশ
12. 44 Pm
ফলতাতেও পুনর্নির্বাচন হবে! কী বলছে কমিশন?
1. 03
শান্তিতে চলছে পুনর্নির্বাচন, প্রথম পাঁচ ঘণ্টায় অশান্তির খবর নেই
1.30

ওয়েবডেস্ক-   বাংলার নির্বাচনকে (2026 West Bengal Election)  ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রথমে এসআইআর থেকে এর পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ নিয়ে চাপানউতোর।

অস্থির আবহে  বাংলায় দু দফায় নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন (Election Commission) । প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২ বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়, এর পর দ্বিতীয় দফা ২৯ এপ্রিল ১৪২ আসনে নির্বাচন হয়। দ্বিতীয় দফার ভোটে ফের কারচুপি থেকে শুরু করে ইভিএম এ স্টিকার লাগানো সহ একাধিক অভিযোগ কমিশনের জমা পড়ে। ফলে অভিযোগ আসলে পুনর্নির্বাচনের (Re Polling)  ইঙ্গিত আগেই দিয়েছিল কমিশন। এবার সেই মতো দিনক্ষণ আজ ২ মে শনিবার পুনর্নির্বাচন শুরু ১৫ টি বুথে।

এই ১৫টি বুথের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)  জেলার ১৪২-মগরাহাট পশ্চিম বিধানসভা (Magrahat West Legislative Assembly)  কেন্দ্রের ১১টি এবং ১৪৩-ডায়মন্ড হারবার বিধানসভা (Diamond Harbour Legislative Assembly)  কেন্দ্রের ৪টি। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে ৬টা পর্যন্ত।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে গত ২৯ এপ্রিল এই বুথগুলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল,  কিন্তু নির্বাচন কমিশন ‘জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১’-এর ৫৮(২) ধারা অনুযায়ী সেই ভোট বাতিল ঘোষণা করেছে।  রিটার্নিং অফিসার (RO) এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট বুথগুলির ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন তরফে জানানো হয়েছে,  ভোটগ্রহণ ও যাচাই-বাছাইয়ের সময় কারচুপির অভিযোগ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভায় ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩), উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১) এর  পুনর্নির্বাচন পর্ব চলবে।

অপরদিকে ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভায়  পুনর্নির্বাচন চলবে  বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয়।

এক নজরে
🕒 শেষ আপডেট: 1.30

বেলা ১টা পর্যন্ত পুনর্নির্বাচনে ৫৫.৫৭ শতাংশ ভোট পড়েছে। ডায়মন্ড হারবারের চারটি বুথে ৫৪.৯ শতাংশ এবং মগরাহাট পশ্চিমের ১১টি বুথে ৫৬.৩৩ শতাংশ ভোট পড়েছে। ডায়মন্ড হারবার এবং মগরাহাটে নির্বিঘ্নেই চলছে রি-পোল

🕒 শেষ আপডেট: 1. 03
শান্তিতে চলছে পুনর্নির্বাচন, প্রথম পাঁচ ঘণ্টায় অশান্তির খবর নেই

প্রথম দফায় অশান্তির খবর ছিল না। দ্বিতীয় দফায় অশান্তির খবর আসে। কমিশনের কাছে অভিযোগ জমা পড়ে। কমিশনের নির্দেশ বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত মাঠে নেমে সমস্ত কিছু খতিয়ে দেখে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেয়। এর পর কমিশন মগরাহাট ও ডায়মন্ড হারবারের ১৫টি বুথে ভোট করানোর সিদ্ধান্ত নেয়। সেই মতো সকাল ৭ টা থেকে চলছে ভোট গ্রহণ। পাঁচ ঘণ্টা পার হয়ে গেছে, এখনও বড়সড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। মোটের উপর নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ।

🕒 শেষ আপডেট: 12. 44 Pm
ফলতাতেও পুনর্নির্বাচন হবে! কী বলছে কমিশন?

দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হয় ফলতায়। ভোটের শুরুতে গন্ডগোলের অভিযোগ ওঠে। ইভিএম-টেপ আটকানোর অভিযোগ ওঠে। পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে যান নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন তিনি। তবে ফলতায় পুনর্নির্বাচন নিয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

🕒 শেষ আপডেট: 12. 09
দুই বিধানসভা কেন্দ্রে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৭ শতাংশ

বেলা ১১ টা পর্যন্ত দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে প্রায় ৩৭ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের হার ৩৬.৯৯ শতাংশ। মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৩৮.২ শতাংশ। ডায়মন্ড হারবারে ৩৫.৯২ শতাংশ ভোট পড়েছে।

🕒 শেষ আপডেট: 11. 35
ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর হাতে ভোটার ‘আটক’

ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর হাতে ভোটার ‘আটক’, তীব্র চাঞ্চল্য। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডায়মন্ড হারবার বিধানসভার চারটি বুথে শুরু হয়েছে পুনর্নির্বাচন। তবে ভোটগ্রহণের সকালেই ১৭৯ নম্বর বুথকে কেন্দ্র করে ছড়াল তীব্র উত্তেজনা। এক প্রতিবন্ধী ভোটার ও তাঁর মাকে কেন্দ্রীয় বাহিনী ‘আটক’ করেছে, এই অভিযোগে বুথের অদূরেই বিক্ষোভ দেখালেন তৃণমূল নেত্রী ও স্থানীয় বাসিন্দারা।

🕒 শেষ আপডেট: 10. 49
কেন পুনর্নির্বাচন হচ্ছে, তা বুঝতে পারছেন না মগরাহাটের ভোটাররা

মগরাহাট পশ্চিমের একটি বুথের সামনে ভোর থেকে লাইন পড়েছে। ভোর ৬ টা ১৫ মিনিট থেকে লাইন দিয়েছেন ভোটাররা। এই ওয়ার্ড শান্তিপূর্ণ। কখনও কোনওদিন ঝামেলা হয়নি। কেনো পুনর্নির্বাচন হচ্ছে না, তা বুঝতে পারছেন না। দ্বিতীয় বার ভোট দিতে হচ্ছে বলে বাসিন্দাদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেন।

🕒 শেষ আপডেট: 10.00
৯টা পর্যন্ত ১৬ শতাংশ ভোট পড়ল পুনর্নির্বাচনে

সকাল ৯টা পর্যন্ত ডায়মন্ড হারবার ও মগরাহাটের বুথগুলিতে পুনর্নির্বাচনে ১৬.২৩ শতাংশ ভোট পড়েছে। মগরাহাটের ১১টি বুথে ভোটের হার ১৬.৬৮ শতাংশ। ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটের হার ১৫.৮৩ শতাংশ।

🕒 শেষ আপডেট: 9. 30
বুথের সামনে লম্বা লাইন, ডায়মন্ড হারবার ও মগরাহাটে ১৫টি বুথে পুনর্নির্বাচন চলছে

নির্বাচন কমিশনের নির্দেশে আজ সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে শুরু হয়েছে পুনঃ নির্বাচন। গত ২৯ এপ্রিল শেষ দফার ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, ডায়মন্ড হারবার বিধানসভার চারটি বুথে ভোটগ্রহণের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সূত্রের খবর ২৯ এপ্রিল ওই বুথগুলিতে সিসিটিভি ক্যামেরা বিকল হওয়া এবং দীর্ঘক্ষণ 'ওয়েব কাস্টিং' বন্ধ থাকার মতো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। এর প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশন ভোট বাতিলের সিদ্ধান্ত নেয়।
শনিবার সকাল ৭টা থেকেই ডায়মন্ড হারবারের ২৪৩ নম্বর বুথ-সহ অন্যান্য কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

🕒 শেষ আপডেট: 9.10
ডায়মন্ড হারবার ২৪৩ নম্বর বুথে ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ, বন্ধ ভোটগ্রহণ

ডায়মন্ড হারবার বিধানসভার রায় নগর প্রাথমিক বিদ্যালয় ২৪৩ নম্বর বুথের ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণে প্রায় ৩০ মিনিটের ওপর পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ আছে। ইভিএম মেশিন সারাতে টেকনিশিয়ানকে ডাকা হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা ভোট না দিয়েই ফিরছেন বাড়িতে। পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া কখন শুরু হবে তা স্পষ্ট নয়।

🕒 শেষ আপডেট: 8. 35
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটদান পর্ব

প্রথম দফার ভোটে পুনর্নির্বাচনের দাবি ওঠেনি। তবে দ্বিতীয় দফার ভোট মিটতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠে। দুই বিধানসভার ১৫টি বুথে পুননির্বাচন শুরু হয়েছে সকাল থেকে ৭ টা থেকে। চলছে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে চলছে ভোটগ্রহণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটদান পর্ব। প্রথম প্রায় দেড় ঘণ্টায় কোনও অশান্তির খবর নেই।

🕒 শেষ আপডেট: 8. 20
সকাল থেকে শুরু পুনর্নির্বাচন, মোটের উপর শান্তিপূর্ণ

সকাল থেকে শুরু পুনর্নির্বাচন, মোটের উপর শান্তিপূর্ণ। প্রথম এক ঘণ্টায় গোলমালের কোনও খবর আসেনি। কড়া নিরাপত্তা। তৎপর কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। বুথের সামনে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এলাকায় জওয়ানদের টহলদারি চলছে।

🕒 শেষ আপডেট: 7. 35
আজ কোন কোন বুথে ভোটগ্রহণ চলবে, দেখুন একনজরে

মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট গ্রহণ পর্ব চলছে মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ এবং ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ নম্বর বুথে।
১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভায় ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩), উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১) এর পুনর্নির্বাচন পর্ব চলবে।
অপরদিকে ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভায় পুনর্নির্বাচন চলবে বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয়।

🕒 শেষ আপডেট: 7. 00
কমিশনের নির্দেশ মতো সকাল ৭ থেকে শুরু পুনর্নির্বাচন

এই ১৫টি বুথের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)  জেলার ১৪২-মগরাহাট পশ্চিম বিধানসভা (Magrahat West Legislative Assembly)  কেন্দ্রের ১১টি এবং ১৪৩-ডায়মন্ড হারবার বিধানসভা (Diamond Harbour Legislative Assembly)  কেন্দ্রের ৪টি। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে ৬টা পর্যন্ত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188