Thursday, July 9, 2026
HomeScrollফাল্গুনের শুরুতেই গলদঘর্ম রাজ্যবাসী, কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি পার
Meteorological department

ফাল্গুনের শুরুতেই গলদঘর্ম রাজ্যবাসী, কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি পার

আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও বাড়বে

ওয়েবডেস্ক– শীতের (Winter)  মেজাজ আর নেই। এবার গরমের দাপট! ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই মাথার উপর সূর্য, ফলে বাড়ছে গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather)  সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। আবহাওয়া দফতরের (Meteorological department)  পূর্বাভাস অনুযায়ী আরও বাড়বে তাপমাত্রা। ফাল্গুনের শুরুতেই গলদঘর্ম হবে রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধমুখী। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপর ছিল।

পুরুলিয়া জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও বাড়বে। এর মধ্যে রয়েছে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। শুক্রবার থেকে রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাতা ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করব। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা কুয়াশার দেখা দেবে।

আরও পড়ুন-  SC, ST ভোটারদের নথি নিয়ে জেলাশাসকদের বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশার প্রভাব থাকবে। অপরদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। আগামী এক সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় সর্বনিম্ন তাপমাত্রা বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বেশ কয়েকটি জেলায় হালকা কুয়াশা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। এই নিম্নচাপের প্রভাব রাজ্যের আবহাওয়ার উপর কতটা প্রভাব, তা এখনও স্পষ্ট নয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888