ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) সঙ্গে দেখা করলেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। বুধবার এই সাক্ষাতের সময় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মতুয়া মহাসংঘের (Matua Maha Sangha) সদস্যরা। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এদিন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। যদিও বৈঠকের আগে তিনি জানান যে, মতুয়াদের সামাজিক অর্থনৈতিক উন্নতি নিয়ে কথা হবে।
এদিন বৈঠকে যাওয়ার আগে জাহাজ প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি শান্তনু ঠাকুর জানান, “মতুয়া সম্প্রদায়ের ডেলিগেটসরা কথা বলতে যাচ্ছে যাতে আগামীদিনে মতুয়া সম্প্রদায়ের উন্নতি করা যায়। কারণ মতুয়ারা, যাঁরা ওই দেশ থেকে এসেছে, তাঁদের সামাজিক অর্থনৈতিক উন্নতি কীভাবে করা যায় সেই বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে মতুয়া প্রতিনিধিরা কথা বলবেন।”
আরও পড়ুন: SIR শুনানিতে দেব-শামিকে ডাক! গর্জে উঠলেন অভিষেক
এদিকে বিগত কয়েকদিন ধরেই তিনি দাবি করছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাই এদিন শান্তনু ঠাকুরের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎকে ঘিরে আশা ছিল যে, এদিন তিনি এসআইআর (SIR) নিয়ে কথা বলবেন। কিন্তু বৈঠক শেষে তিনি জানান যে, এ নিয়ে তাঁদের কোনও কথাই হয়নি।
এদিন শান্তনু ঠাকুর বলেন, “এসআইআর নিয়ে ওনাকে বলিনি। কারণ এবিষয়টি তাঁর এক্তিয়ার নয়। নাগরিকত্ব পেতে দেরি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা নিরাপত্তারও ব্যাপার রয়েছে। তাই দেরি হচ্ছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বলেছি।”
দেখুন আরও খবর:







