Saturday, July 25, 2026
HomeScrollঅসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র, স্থানান্তরিত করা হল অন্য হাসপাতালে

অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র, স্থানান্তরিত করা হল অন্য হাসপাতালে

কলকাতা: সোমবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফ থেকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। তারপরেই তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবি দাবি করেন তাঁকে এক বেসরকারি হাসপাতালে এর আগে ভর্তি করা হয়েছিল যেখানেই  তাঁর অপারেশন হয়। তাই তাঁকে আবারও যেন সেখানেই ভর্তি করা হয়। আদালতে প্রধান বিচারপতির কাছে এই দাবি করেন ‘কালীঘাটের কাকু’র আইনজীবি। তারপরেই বিচারপতির নির্দেশে তাঁকে এসএসকেএম হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় বি. এম. বিড়লা হাসপাতালে। কিন্তু সেখানেও টানা দুদিন তাঁর চিকিৎসা চলে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কোন কার্ডিয়াক জনিত সমস্যা ধরা পড়েনি। বি. এম. বিড়লা হাসপাতালে স্থানান্তরিত করার আগেও এসএসকেএম হাসপাতালেও সিটি স্ক্যানে করা হয় সেখানেও তাঁর কোন সমস্যা ধরা পড়েনি। যেহেতু কোন সমস্যাই তাঁর ধরা পড়েনি, তাই আজ অর্থাৎ বুধবার তাঁকে বি. এম. বিড়লা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হল অ্যাপোলো হাসপাতালে। মাল্টি স্পেশালিটি সুবিধার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হল।

আরও পড়ুন: কেমন আছেন ‘কালীঘাটের কাকু’?

উল্লেখ্য,  আদালতের তরফ থেকে স্পষ্টত জানানও হয় নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত অভিযুক্তদের আদালতে উপস্থিত থাকতে হবে তবেই সম্ভব ইডির তরফ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট গঠন করা। ৩০ ডিসেম্বর এই মামলার চার্জশিট গঠন হওয়ার কথা ছিল, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের হঠাৎ অসুস্থতায় সেদিন চার্জ গঠন করা সম্ভব হয়নি। তারপরেই আদালতের তরফ থেকে বলা হয় ২ জানুয়ারি ২০২৫ এ এই মামলার শুনানি হবে। আর সেদিন গঠন করা হবে চার্জ। কিন্তু এখনও অসুস্থ রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে কিছুটা স্থিতিশীল। তাহলে কাল কি তিনি উপস্থিত হবেন আদালতে? সেদিকেই নজর সবার।

দেখুন অন্য খবর

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99