Sunday, April 26, 2026
HomeScrollনজর ডায়মন্ড হারবার, অভিষেকের জেলায় আইপিএস অজয় পাল শর্মা
WB Election 2026 Phase 2

নজর ডায়মন্ড হারবার, অভিষেকের জেলায় আইপিএস অজয় পাল শর্মা

শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, বঙ্গে যোগীর ‘সিংঘম’!

কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের (WB Election 2026 Phase 2) প্রাক্কালে নজর ডায়মন্ড হারবার। কমিশনের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক যোগীরাজ্যের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। যিনি যোগীরাজ্যে ‘সিংঘম’ বলে পরিচিত। আর এখানেই প্রশ্ন উঠছে, দক্ষিণ ২৪ পরগনায় কেন দোর্দণ্ডপ্রতাপ অফিসারকে নিয়োগ করা হল? তৃণমূলের প্রশ্ন, কমিশন কি মনে করছে যে দক্ষিণ ২৪ পরগনার ভোটে এত বেশি অশান্তি হবে যে এনকাউন্টারের প্রয়োজন?

নির্বাচনের প্রাক্কালে ডায়মন্ড হারবারকে কেন্দ্র করে নতুন রণকৌশল নিল নির্বাচন কমিশন। অতীতে একাধিক অভিযোগ ও উত্তপ্ত পরিস্থিতির সাক্ষী থেকেছে এই কেন্দ্র। এখানকার ৩১ আসনের মধ্যে অনেকগুলিই কমিশনের নজরে স্পর্শকাতর। গত নির্বাচনগুলিতে রক্তাক্ত হয়েছে এখানকার মাটি। কিন্তু এবার তো নজিরবিহীন সুরক্ষায় বঙ্গে বিধানসভা ভোট হচ্ছে বলে দাবি করেছে কমিশন। অন্তত প্রথম দফা ভোটের পর গুটিকয়েক গুরুতর অভিযোগ জমা পড়া এবং একটি বুথেও পুনর্নির্বাচনের দাবি না ওঠা তারই প্রমাণ। দ্বিতীয় দফা ভোটে অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন।

আরও পড়ুন: অবাধ, সুষ্ঠু , শান্তিপূর্ণ নির্বাচন লক্ষ্য, দ্বিতীয় দফায় অলিগলিতেও বাইকে ঘুরবে CAPF

বঙ্গে রক্তপাতহীন নির্বাচন (Bengal Election 2026) করাতে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা কমিশনের। ২৯ তারিখ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের ১৪২ আসনে ভোট। তার আগে নতুন করে ১১ জন পুলিশ পর্যবেক্ষককে পাঠানো হয়েছে এখানে। এই তালিকাতেই চমক দিয়েছে কমিশন। নতুন ১১ পর্যবেক্ষকের তালিকার পয়লা নম্বরেই রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস, এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা। অজয় পাল শর্মাকে ২০১১ সালের আইপিএস ব্যাচের ক্যাডার লুধিয়ানার অজয় পাল শর্মা। এই মুহূর্তে প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কড়া মেজাজ আর দাপটের জন্য উত্তরপ্রদেশের পুলিশ মহলে তিনি পরিচিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বা ‘সিংঘম’ হিসেবে। নয়ডা, রামপুর, শামলি, জৌনপুর – যখন যেখানে পোস্টিং ছিল, ‘মাফিয়ারাজ’ দমনে অজয় পাল শর্মা কার্যত নজির রেখে গিয়েছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188