HomeScrollনিম্নচাপ সরেও স্বস্তি নেই বাংলায়, শনিবার ফের বৃষ্টির দাপট! কলকাতা-সহ একাধিক জেলায়...
Wearher Update

নিম্নচাপ সরেও স্বস্তি নেই বাংলায়, শনিবার ফের বৃষ্টির দাপট! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

নিম্নচাপ সরে গেলেও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা বজায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলা ও উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

ওয়েব ডেস্ক : নিম্নচাপের প্রভাব কিছুটা সরে গেলেও বাংলার আবহাওয়ায় এখনই স্বস্তি মিলছে না। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা (Rain Forcast) রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বীরভূম, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের আবহাওয়ায় একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবও রয়েছে। মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। পাশাপাশি বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের উপরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মৌসুমি অক্ষরেখার অবস্থানও রাজ্যের আবহাওয়ায় প্রভাব ফেলছে।

আরও খবর : কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির দাপট বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টি হতে পারে।

রবিবারও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের বীরভূম, হাওড়া, কলকাতা ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News