Wednesday, June 17, 2026
HomeScrollপন্থের পন্থায় চাপে অজিরা, সিডনিতে এগিয়ে ভারত

পন্থের পন্থায় চাপে অজিরা, সিডনিতে এগিয়ে ভারত

ওয়েবডেস্ক: চলছে টেস্ট ক্রিকেট, তার মধ্যেই টি২০ খেলে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। উল্টোপাল্টা শট খেলে আউট হওয়ায় এই সিরিজে যথেষ্ট সমালোচিত হয়েছেন তিনি। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) তাঁর শট নির্বাচনকে ‘স্টুপিড’ বলেছেন পর্যন্ত। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ভালো খেলছিলেন, বড় শট মারতে গিয়ে আউট হন। কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই পন্থা অবলম্বন করে ব্যাট করেন তিনি।

বিরাট কোহলি (Virat Kohli) আউট হওয়ার পর নামেন পন্থ। এসসিজি জুড়ে ভারত সমর্থকরা কোহলির আউটে স্তব্ধ। বোল্যান্ডকে প্রথম বলেই স্টেপ আউট করে লং অনের উপর দিয়ে ছয় মারলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার। বুঝিয়ে দিলেন, তিনি যেভাবে খেলেন সেভাবেই খেলবেন।

আরও পড়ুন: ফের খোঁচা রোগে আউট কোহলি, টি২০ খেলছেন পন্থ

৩৩ বলে ৬১ করে গেলেন পন্থ। কী তাণ্ডবটাই না করলেন। যে পিচে বাকিরা ব্যাটে বল লাগাতে জেরবার হয়ে যাচ্ছেন সেখানে স্টার্ক, ওয়েবস্টার বোল্যান্ডদের নিয়ে ছেলেখেলা করলেন। আর ১০টা ওভার টিকে থাকলে এ ম্যাচ অস্ট্রেলিয়ার হাত থেকে বের করে নিয়ে যেতেন তিনি। অস্ট্রেলিয়াকে উদ্ধার করলেন অধিনায়ক কামিন্স। পন্থকে আউট করলেন তিনিই।

দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ করেছে ভারত, অর্থাৎ ১৪৫ রানে এগিয়ে। অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। অন্তত ২০০ রানের লিড না হলে জয়ের আশা নেই। জসপ্রীত বুমরার চতুর্থ ইনিংসে বল করতে পারবেন কি না সেটাও দেখার। হাসপাতালে স্ক্যান করাতে গিয়েছিলেন তিনি, তবে ফিরে এসে দৌড়োদৌড়ি করতে দেখা গেল। নিঃসন্দেহে ভারতের জন্য ভালো দৃশ্য।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO