Saturday, May 2, 2026
HomeBig newsকেজরিওয়াল-সিসোদিয়ার বিরুদ্ধে মামলা চালাতে শাহি অনুমোদন

কেজরিওয়াল-সিসোদিয়ার বিরুদ্ধে মামলা চালাতে শাহি অনুমোদন

নয়াদিল্লি: দিল্লির বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Elections) আগে বিপদ বাড়ল আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং মণীশ সিসোদিয়ার (Manish Sisodia)। তাঁদের বিরুদ্ধে ইডি-কে (ED) বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর আগে এই অনুমোদন দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বা ভি কে সাক্সেনা (VK Saxena)। এবার অমিত শাহের (Amit Shah) মন্ত্রক ছাড়পত্র দিল।

গত বছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট (Supreme Copurt) জানিয়েছিল, কেজরিওয়াল একজন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রাজ্য সরকারের অনুমতি ছাড়া করা যায় না। এবার কিন্তু আপ সুপ্রিমোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালাতে কোনও বাধা নেই।

আরও পড়ুন: কলকাতায় বাড়ল তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত দিল্লিতে

ইডি বার বার দাবি করে এসেছে, দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে (Delhi Excise Scam) কেজরিওয়ালই ‘কিংপিন’ এবং মূলচক্রী। নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে ২০০ পাতার চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। তাঁর তরফে সওয়াল করা হয়, তাঁর বিরুদ্ধে এই চার্জশিট বেআইনি কারণ আগে থেকে রাজ্য প্রশাসনের থেকে আগে থেকে কোনও অনুমোদন নেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট এই মামলায় ইডিকে অনুমোদন নিতে বলে।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি কাণ্ডে গত বছরের ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। ওই মামলাতেই ২৬ জুন তাঁকে হেফাজতে নেয় সিবিআই (CBI)। তবে শেষ পর্যন্ত দুই ক্ষেত্রেই সুপ্রিম কোর্টে জামিন পেয়ে যান তিনি। তবে অমিত শাহের মন্ত্রকের অনুমোদনে বিপদে পড়তে পারেন কেজরি এবং সিসোদিয়া। দিল্লির বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, এই সময় এই অনুমোদন আম আদমি পার্টির জন্য বড় ধাক্কা।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188