Tuesday, April 21, 2026
HomeScrollইন্ডিয়া জোট নিয়ে বড় মন্তব্য অখিলেশ যাদবের  

ইন্ডিয়া জোট নিয়ে বড় মন্তব্য অখিলেশ যাদবের  

ওয়েব ডেস্ক: ইন্ডিয়া জোট (INDIA Alliance) নিয়ে বড় মন্তব্য করলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তিনি বললেন, জোট অক্ষুণ্ণই আছে। ২০২৪ লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) ফলাফলে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ভবিষ্যত উজ্জ্বল হয়ে উঠেছিল। কিন্তু মহারাষ্ট্র এবং হরিয়ানা নির্বাচনে ভরাডুবির পর ভাঙনের তত্ত্ব জোরালো হয়ে উঠেছে। দিল্লিতে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে লড়াই ফাটল আরও চওড়া করে চলেছে।

দিল্লির বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপ-কেই (AAP) সমর্থন করছে অখিলেশের সমাজবাদী পার্টি। বুধবার হরিদ্বারে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এ নিয়ে বড় মন্তব্য করেন তিনি। কংগ্রেসের (Congress) প্রতি বিষোদগার করেননি তিনি, তবে সমর্থন জানিয়েছেন আপ-কেই।

আরও পড়ুন: কেজরিওয়াল-সিসোদিয়ার বিরুদ্ধে মামলা চালাতে শাহি অনুমোদন

কী বললেন মুলায়ম সিং যাদবের পুত্র?

“ইন্ডিয়া জোট ঠিকই আছে। আমার মনে আছে, যখন জোট নির্মাণ হয়েছিল, সে সময় সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানেই আঞ্চলিক দল শক্তিশালী থাকবে, জোট তার প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দেবে। দিল্লিতে আপ শক্তিশালী এবং সমাজবাদী পার্টি তাকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।”

অখিলেশ আরও বলেন, “ইন্ডিয়া জোটের নেতাদের উচিত বিজেপির বিরুদ্ধে লড়তে থাকা আঞ্চলিক দলগুলিকে সমর্থন করা। দিল্লিতে আপ এবং কংগ্রেস দিল্লিতে একে অপরের বিরুদ্ধে লড়ছে, আপ ওখানে শক্তিশালী এবং আমরা ঠিক করেছি তাদের সমর্থন করার। প্রশ্নটা দিল্লি নিয়ে এবং আমাদের লক্ষ্য বিজেপি যেন হারে। কংগ্রেস এবং আপেরও একই লক্ষ্য।” তবে দিল্লিতে আপ এবং কংগ্রেস যেভাবে একে অপরকে শত্রুপক্ষ বানিয়ে আক্রমণ করছে তাতে ফায়দা বিজেপি লুটে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রসঙ্গত, বাংলার শাসকদল তৃণমূলও আপকেই সমর্থন জানিয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor