Friday, June 12, 2026
HomeScrollপ্রজাতন্ত্র দিবসে শনির ত্রয়োদশীতে রয়েছে অমৃত সিদ্ধি যোগ! কাদের ভাগ্য চমকাবে? কাদের...

প্রজাতন্ত্র দিবসে শনির ত্রয়োদশীতে রয়েছে অমৃত সিদ্ধি যোগ! কাদের ভাগ্য চমকাবে? কাদের জন্য চিন্তার কারণ?

ওয়েব ডেক্স: শনি ত্রয়োদশীতে রয়েছে অমৃত সিদ্ধি যোগ। আর তার প্রভাবেই কিছু রাশির জাতকদের জন্য ভালো সময়। চমকাতে চলেছে তাঁদের ভাগ্য। আবার অন্যদিকে কেউ কেউ কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। কার ভাগ্যে কি আছে দেখে নিন।

১) মেষ রাশি: এই রাশির জাতকদের আর্থিক লাভের সম্ভাবনা আছে তবে মানসিক অশান্তি আপনাদের ভোগাতে পারে। আপনাদের বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন অথবা মনোমালিন্য হতে পারে। ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে।

২) বৃষ রাশি: এই রাশির চাকরিপ্রার্থীদের জন্য আজকের দিনটি শুভ। আপনাদের বহুদিনের প্রচেষ্টায় কাঙ্ক্ষিত কাজ পেতে পারেন।

৩) মিথুন রাশি: আপনারা গোপন শত্রুর কারণে আজ সমস্যায় পড়তে পারেন। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করবেন না। আপনারা কারও কাছে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন।

৪) কর্কট রাশি: এই রাশির জাতকদের শারীরিক অসুস্থতার জন্য দিনটি বিব্রতকর। আপনারা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত থাকবেন। তবে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন।

৫) সিংহ রাশি: আপনাদের বাড়ি মেরামত বা নির্মাণে অতিরিক্ত খরচ হতে পারে। তবে প্রেম নিবেদনের জন্য দিনটি উপযুক্ত। এদিন প্রিয়জনের কাছে মনের কথা জানাতে পারেন। আবার বন্ধুদের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে।

আরও পড়ুন: অরিজিৎ সিং, মমতা শংকর সহ বাংলার ৯ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন

৬) কন্যা রাশি: ভাই বা বোনের কারণে ক্ষতির সম্ভাবনা। গৃহঋণ পাওয়ার দীর্ঘ প্রচেষ্টায় সফল হতে পারেন। অহেতুক বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায় সুখবর আসতে পারে। পাওনা আদায়ে বাধা আসতে পারে।

৭) তুলা রাশি: আপনারা বাক সংযম বজায় রাখুন। আপনাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। তবে আয় বুঝে ব্যয় করুন।

৭) বৃশ্চিক রাশি: এই রাশির জাতকেরা স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে পারেন। উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। আপনাদের ব্যবসা মোটের উপর ভালো যাবে। এদিন কারও কাছ থেকে টাকা ধার নেবেন না।

৮) ধনু রাশি: এই রাশির জাতকদের খরচ বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে নানান সমস্যা আসতে পারে। পাশাপাশি, ভাইবোনের কাছ থেকে সুখবর আসতে পারে।

৯) মকর রাশি: আপনাদের পাওনা টাকা আটকে যেতে পারে। বড় ভাই বা বোনের সমস্যায় ভীষণ বিব্রত হতে পারেন। আগুনজাত দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। সন্তানের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে।

১০) কুম্ভ রাশি: আপনাদের ভাগ্য আজ অনুকূলে থাকবে। আপনারা পরিবার থেকে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে শত্রুতার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রিক দ্রব্য থেকে সাবধানে থাকবেন। এই রাশির জাতকদের আয় বাড়ার যোগ আছে।

বিধিবদ্ধ সতর্কীকরণ: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d