Monday, June 1, 2026
HomeScrollরাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে বাঘ? হাওড়ায় শুরু গ্রাম-পাহারা

রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে বাঘ? হাওড়ায় শুরু গ্রাম-পাহারা

হাওড়া: গত বছরের ডিসেম্বর থেকেই দক্ষিণবঙ্গে বাঘ (Tiger) নিয়ে বেঁধেছিল হুলুস্থুল কাণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া এলাকায় বাঘবন্দি খেলা চলেছিল প্রায় দু’সপ্তাহ। তারপর আবার কুলতলির মৈপিঠে বাঘ নিয়ে বেড়েছিল আতঙ্ক। আর এবার বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল হাওড়ায় (Howrah)। কিন্তু বন দফতর দাবি (Forest Department) করেছে, সেখানে বাঘ নেই, রয়েছে এক অন্য প্রাণী।

বাঘের আতঙ্কে মশাল নিয়ে এলাকায় রাত পাহারা দিতে শুরু করেছে গ্রামবাসীরা। যদিও বনদফতরের দাবি, বাঘ নয় বড় আকারের একটি বাঘরোল (Fishing Cat) রয়েছে এলাকায়। সেই বাঘরোল ধরতে খাঁচা বসিয়েছে বনদফতর। কিন্তু আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

আরও পড়ুন: নার্সিং পড়ুয়াকে একা পেয়ে মদ্যপ পুরুষ কর্মীর অসভ্যতা, হুলুস্থুল কাণ্ড

সূত্রের খবর, সোমবার সকাল থেকে জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপপুর মোল্লাপাড়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার সকাল থেকেই বনদফতর ও পুলিশের তরফে গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়া আর আতঙ্ক না ছড়ানোর আবেদন করা হয়েছে। তারপরেও রাত জেগে মশাল জ্বালিয়ে গ্রাম পাহারায় মানুষ।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে ওড়িশার সিমলিপাল থেকে বাঘিনী জিনত (Tigress Zeenat) ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রামের জঙ্গলে প্রবেশ করেছিল। বন দফতরকে বেশ বিপাকে ফেলে দেয় এই বাঘিনী। ১০ দিনের চেষ্টার পর বাঁকুড়া থেকে তাকে ধরতে সক্ষম হয় বনকর্মীরা। পরে তাকে ফের ওড়িশার সিমলিপালে পাঠিয়ে দেওয়া হয়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO