Sunday, July 12, 2026
HomeBig newsনৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

নৈহাটি: দিনেদুপুরে নৈহাটিতে (Naihati) শ্যুটআউট (Naihati ShotOut)। দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী (TMC Leader Shot Dead)। মাথায় গুলি লাগে সন্তোষ যাদব নামে ওই এক তৃণমূল কর্মীর। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, নৈহাটি পানি ট্যাংকির কাছে ঘটনাটি ঘটে পরপর তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

নৈহাটি পালঘাট রোড এলাকাতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো টোটোতে করে বাড়ি ফিরছিলেন নৈহাটি তৃণমূল কর্মী সন্তোষ যাদব। সন্তোষকে দেখতে পেয়ে ছয় জন দুষ্কৃতী দুটি বাইকে করে এসে তার টোটো ঘিরে ধরে প্রথমে তাকে লক্ষ্য করে এলো পাথারি ইট পাথর ছুড়তে থাকেন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সন্তোষ। স্থানীয় তৃণমূল কর্মীরা খবর পেলে ঘটনাস্থল থেকে সন্তোষকে উদ্ধার করে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পৌঁছার নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনদ দে ব্যারাকপুর এর সংসদ পার্থ ভৌমিক নৈহাটি পুরসভার পুর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বিধায়ক সাংসদ ও পুরপ্রধান জানান, তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে তিন রাউন্ড গুলি করে খুন করা হয়েছে এই ঘটনার সঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং যুক্ত আছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: পুলিশের উপর হামলা চালিয়ে আসামির পালানোর ঘটনায় উত্তাল ডোমকল

অপরদিকে নৈহাটি পালাঘাট রোড ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হন ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগর পাল অলক রাজুরিয়া সহ অন্যান্য পুলিশকর্তারা ঘটনাস্থল থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় পুলিশ কমিশনার বলেন প্রাথমিকভাবে গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি। ইট দিয়ে আঘাত করে খুন করা হয়েছে সন্তোষকে পুরনো শত্রুতা জেনে এই খুন বলে মনে করছেন পুলিশ কমিশনার।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto