Sunday, May 3, 2026
HomeScrollটাকা দেয়নি ভারত, আটকে রয়েছে বাংলাদেশের একাধিক রেল প্রকল্প

টাকা দেয়নি ভারত, আটকে রয়েছে বাংলাদেশের একাধিক রেল প্রকল্প

ওয়েব ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের (India) সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বাংলাদেশের (Bangladesh)। কিন্তু ভারত ছাড়া বাংলাদেশ যে কতটা অচল, তা স্পষ্ট হল বাংলাদেশ রেলওয়ের (Bangladesh Railway) সাম্প্রতিক প্রকাশিত তথ্যে। জানা গিয়েছে, অর্থ সংকটের কারণে বাংলাদেশে রেলের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প থমকে রয়েছে। মূলত, ভারত সরকার ছ’বছর আগে এইসব প্রকল্পের জন্য ঋণ (Loan) দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও অর্থ বরাদ্দ করেনি বলে অভিযোগ উঠেছে। এর ফলে, প্রকল্পগুলির বাস্তবায়ন শুরু করা সম্ভব হয়নি।

বাংলাদেশ রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতের দেওয়া ঋণে সাতটি প্রকল্প হওয়ার কথা ছিল। এর মধ্যে খুলনা-দর্শনা যুগ্ম লাইন রেল প্রকল্প এবং সিরাজগঞ্জ-বগুড়া মিশ্র গেজ লাইন প্রকল্পের জন্য ২০১৮ সালে ভারত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু অর্থ বরাদ্দ না হওয়ায় এখনও কাজ শুরু করা যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন: আমেরিকার অনুদান খরচ হয় ৭ প্রকল্পে, জানিয়ে দিল মোদি সরকার

অন্যদিকে, ভারতের ঋণের টাকায় বাংলাদেশ রেলের দু’টি প্রকল্পের কাজ আংশিকভাবে এগিয়েছে। ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইনের নির্মাণ কাজ এখনও পর্যন্ত ৩৮ শতাংশ সম্পন্ন হয়েছে। অন্যদিকে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে ৫১ শতাংশ। তবে, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অস্থিরতার কারণে ভারতীয় শ্রমিকরা বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন এবং অনেকে এখনও ফিরে আসেননি। ফলে এই দু’টি প্রকল্পের কাজ মাঝপথে থমকে রয়েছে। এদিকে ভারতের দেওয়া ঋণের টাকায় খুলনা-মোংলা রেলপথ এবং আখাউড়া-আগরতলা লাইনের নির্মাণকাজ অনেকটাই শেষ হলেও এখনও পুরোপুরি শেষ হয়নি। খুলনা-মোংলা লাইনে একটি ট্রেন চলাচল করলেও আখাউড়া-আগরতলা লাইনে এখনও ট্রেন চালু হয়নি। এছাড়া, দিনাজপুর-কাউনিয়া রেলপথের জন্য ভারত ঋণ বরাদ্দ করলেও কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ রেল সূত্রে জানা গিয়েছে, ঢাকা-টঙ্গী এবং কুলাউড়া-শাহবাজপুর প্রকল্পের জন্য ভারত আদৌ টাকা দেবে কি না, তা জানতে চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে চিঠি পাঠানো হয়েছিল। তবে এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি। অনেকেই আশঙ্কা করছেন যে, বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে ভারত হয়তো অর্থ বরাদ্দ নাও করতে পারে। এই অবস্থায়, বিকল্প অর্থায়নের উপায় খুঁজতে হবে বাংলাদেশ সরকারকে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188