Tuesday, July 21, 2026
HomeScrollজয়েন্ট এন্ট্রান্সে বাংলার সেরা শাশ্বত, প্রকাশিত মেধাতালিকা
WBJEE Result Out

জয়েন্ট এন্ট্রান্সে বাংলার সেরা শাশ্বত, প্রকাশিত মেধাতালিকা

কাউন্সেলিং প্রক্রিয়াও চলতি মাসের শেষের দিকে শুরু হতে পারে

[h_news]

কলকাতা: পরীক্ষার মাত্র ২৫ দিনের মধ্যেই প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) ২০২৬-এর ফল। এ বছর মেধাতালিকার শীর্ষে রয়েছেন সল্টলেকের (Saltlake) শাশ্বত বন্দ্যোপাধ্যায়। দ্রুত ফলপ্রকাশের পাশাপাশি কাউন্সেলিং প্রক্রিয়াও চলতি মাসের শেষের দিকে শুরু হতে পারে বলে জানা গিয়েছে (WBJEE Result Out)।

রাজ্যের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার পাঠক্রমে ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় এ বছর প্রথম দশে জায়গা করে নিয়েছেন কলকাতা ও জেলার একাধিক কৃতী পড়ুয়া।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক ঘটনা হিমাচলে

WBJEE ২০২৬: প্রথম দশে কারা?
শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক) – নালন্দা অ্যাকাডেমি
সৌঋদ্ধ মণ্ডল (বিষ্ণুপুর) – বিবেকানন্দ মিশন স্কুল, জোকা
উমাং ভূত (রানিগঞ্জ) – পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল
রাহুল কোনার (নিউটাউন) – দিল্লি পাবলিক স্কুল
সর্বান ভট্টাচার্য (বীজপুর) – গার্ডেন হাই স্কুল
আরহা ভট্টাচার্য (চন্দ্রকোণা) – চন্দ্রকোণা জিরাট হাইস্কুল
সৃজন শুর (শিবপুর) – সাউথ পয়েন্ট হাইস্কুল
মণীশ সেনাপতি (কোতয়ালি, পশ্চিম মেদিনীপুর) – মেদিনীপুর কলেজিয়েট স্কুল
সব্যসাচী লস্কর (সোনারপুর) – বিডিএম ইন্টারন্যাশনাল
দেবজিৎ পাল (বালিগঞ্জ) – সাউথ পয়েন্ট হাইস্কুল

গত ২৪ মে অনুষ্ঠিত হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এ বছর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৯০১ জন।

পরীক্ষার্থীদের মধ্যে ৬৭ হাজার ৩৭৮ জন ছাত্র, ২৭ হাজার ৫২১ জন ছাত্রী এবং ২ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ছিলেন। মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ৯২ হাজার ৭৩ জন।

এ বছর মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ২৬৪টি কেন্দ্র পশ্চিমবঙ্গে, ২টি ত্রিপুরায় এবং ১টি অসমে ছিল। প্রথমবারের জন্য চালু করা হয়েছিল মাল্টিপল OMR শিট ব্যবস্থা এবং প্রভিশনাল অ্যানসার কি প্রকাশের ব্যবস্থা। পরীক্ষার্থীদের আপত্তি ও উত্তর চ্যালেঞ্জ নিষ্পত্তির পরই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ফল।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস-সহ সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। পর্ষদের দাবি, কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতার সঙ্গে গোটা পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99