Wednesday, July 22, 2026
HomeScrollকে এই উলফত হুসেন? যার মাথার দাম ছিল ২৫ হাজার টাকা

কে এই উলফত হুসেন? যার মাথার দাম ছিল ২৫ হাজার টাকা

[h_news]

উত্তরপ্রদেশ: হন্যে হয়ে পুলিশ খুঁজছিল তাকে। পুলিশের চোখে চকমা দিয়ে গা ঢাকা দিয়েছিল এই হিজবুল মুজাহিদিন জঙ্গি উলফত হুসেন (Hizbul Mujahideen militant Ulfat Hussain) গোপনে ডেরায় দিন কাটাচ্ছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল উলফত হুসেন। তার মাথার দাম ছিল ২৫ হাজার টাকা।

জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে উলফত হুসেন নামের ওই জঙ্গিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ (Uttar Pradesh Police STF) । তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র সহ বিস্ফোরক। পুলিশের অনুমান বড় কোনও হামলার ছক কষছিল এই জঙ্গি।

আরও পড়ুন: পাকিস্তানে ভারতীয় সেনার তথ্য পাচার, গ্রেফতার রেলআধিকারিক, বরখাস্ত চাকরি থেকেও

পুলিশ সূত্রে খবর, এই উলফত হুসেনের বাড়ি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়।  জম্মু ও কাশ্মীরেও তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে।  ১৯৯৯ থেকে ২০০০ সালের মাঝে কোনও এক সময় পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে প্রশিক্ষণ নেয় সে। উত্তরপ্রদেশের মুরাদাবাদে বড়সড় কোনও হামলার ছক কষেছিল এই জঙ্গি। গোপন তথ্যের ভিত্তিতে উত্তরপ্রদেশ এসটিএফ-এর সাহারানপুর ইউনিট তাকে পাকরাও করে।

পুলিশ সূত্রে খবর, হিজবুল জঙ্গি উলফতের কাছ থেকে ৩০ বোরের দুটি পিস্তল, ১২টি হ্যান্ড গ্রেনেড, ৩৯ টাইমার, ৫০ ডিটোনেটর, ৩৭ট ব্যটারি, ২৯ কিলো বিস্ফোরক, ৫৬০টি কার্তুজ ও ৮টি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এর আগেও ২০০১ সালেও গ্রেফতার হতে হয়েছিল তাকে। সেই সময় তার কাছ থেকে একে ৪৭, একে ৫৬-সহ আরও বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। যদিও সেই মামলায় আদালতে জামিন পেয়ে যায় এই জঙ্গি। এর পর থেকে গা ঢাকা দিয়ে গোপন ডেরায় ছিল। ১৮ বছর ধরে এই জঙ্গির খোঁজে তল্লাশি চালানোর পর অবশেষে পুলিশের জালে ধরা দিল উলফত।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99