Monday, June 15, 2026
HomeScroll২৬-এ আমাদের মুখ্যমন্ত্রীর শপথের পরে জিন্দাবাদ বলবেন

২৬-এ আমাদের মুখ্যমন্ত্রীর শপথের পরে জিন্দাবাদ বলবেন

ওয়েবডেস্ক- দুদিন আগেই বঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অপারেশন সিঁদুরকে (Opretion Sindur) সামনে রেখে বাংলায় এসে শাসক দলকে তুলোধনা করেন তিনি। প্রধানমন্ত্রীর এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, যখন বিরোধী দলের প্রতিনিধিরা বিশ্বের দরবারে গিয়ে অপারেশন সিঁদুর নিয়ে গলা ফাটাচ্ছেন, তখন একজন প্রধানমন্ত্রী সিঁদুর নিয়ে রাজনীতি করছেন। একজন প্রধানমন্ত্রীর থেকে এই আচরণ মেনে নেওয়া যায় না। এর পরেই বঙ্গে আগমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। সেই একই সুরে বাংলার শাসকদলকে আক্রমণ করলেন অমিত শাহ।

নেতাজি ইন্ডোরের (Netaji Indoor) সভা থেকেই ২০২৬ সরকার গঠন করে হবে বলে হুঙ্কার দেন কেন্দ্রীয় মন্ত্রী। অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, আপনার সময় শেষ।২৬-এ আমাদের মুখ্যমন্ত্রীর শপথের পরে জিন্দাবাদ বলবে।

আমি ২০১৭ সালে বলেছিলাম, আমাদের সরকার তৈরি হবে এখানে। ২০২৬ সাল প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যান। সকলের কাছে নরেন্দ্র মোদির বার্তা পৌঁছে দিন। এখানে দেশভক্তদের সরকার গড়ে উঠবে, তোষণের নয়।

বাংলার সরকারকে নিশানা করে বলেন, এই সোনার বাংলাকে তছনছ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদিদির শাসনে এসএসসি দুর্নীতি, ডিয়ার লটারির দুর্নীতি, মনরেগা দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাসে দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, পুর নিয়োগে দুর্নীতি, জিটিএ দুর্নীতি এবং গরুপাচারের দুর্নীতি হয়েছে। রয়েছে তৃণমূকের সিন্ডিকেট, যারা হাজার হাজার হাজার কোটি টাকা লুঠ করে নিয়েছে।

আরও পড়ুন- রাজারহাটে বিরাট ঘোষণা অমিত শাহের

অমিত শাহ বলেন, মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সোনার বাংলাকে অনুপ্রবেশ, দুনীর্তি, মহিলাদের উপর অত্যচার, হিন্দুদের নিপীরণের কেন্দ্র তৈরি করেছেন। গণতন্ত্রে হিংসা কাম্য নয়। দিদি হিম্মত থাকলে র‍্যাগিং ছাড়াই নির্বাচন করে দেখান। আপনার নিজের জমানতই জব্দ করে দেবে বাংলার জনতা।

অপারেশন সিঁদুর নিয়ে অমিত শাহ বলেন, পহেলগামে নির্দোষ নাগরিকদের ধর্ম বেছে বেছে হত্যা করা হয়েছে। সেই পাঁচ জঙ্গির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন মোদিজি। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক করেছি। ১০০ কিলোমিটারের ভিতরে ঢুকে ওদের এয়ারবেসকে ধবংস করে দিয়েছি। বাংলার নাগরিকরা মারা গেল, কিন্তু দিদি কিছুই বললেন না। উল্টে মোদিজি আসার পর অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন।

অমিত শাহ বলেন, বাংলার নির্বাচন দেশের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ সীমান্ত খুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চলছে অনুপ্রবেশ। দিদি রুখতে পারছেন না। আপনি চান অনুপ্রবেশ চলুক। আর আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হোক, কিন্তু সেটা হবে না।

দেখুন ভিডিও-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d