Friday, June 19, 2026
Homeশর্মিষ্ঠা পানুলিকে ধর্ষণ ও খুনের হুমকি, ডিজিপি'র রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

শর্মিষ্ঠা পানুলিকে ধর্ষণ ও খুনের হুমকি, ডিজিপি’র রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

ওয়েবডেস্ক- জেল হেফাজতে (prison custody) থাকা শর্মিষ্ঠা পানুলি (Sharmistha Panuli) ধর্ষণ ও খুনের হুমকি পাচ্ছেন। পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশের (Director General of Police, West Bengal) কাছ থেকে ১০ দিনের মধ্যে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) 

কলকাতা পুলিশ দ্বারা ধৃত শর্মিষ্ঠা পানুলিকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়ার অভিযোগ এনেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের ডিজিপি’র রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। সর্বভারতীয় বার কাউন্সিলের তরফেও এই গ্রেফতারির বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে। এদিন দিল্লি বার কাউন্সিল এই গ্রেফতারিকে পছন্দমাফিক, পুলিশি ক্ষমতার বাড়াবাড়ি এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে উল্লেখ করে অবিলম্বে শর্মিষ্ঠার মুক্তি দাবি করেছে।

কলকাতার মেয়ে ২২ বর্ষীয়া শর্মিষ্ঠা পুনেতে আইনের ছাত্রী। কুমন্তব্যের অভিযোগে তাকে গার্ডেনরিচ থানায় দায়ের হওয়া একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- তৃণমূল সাম্প্রদায়িক দল, যারা ভোট দেয় তারাও এই পাপের ভাগী

বর্তমানে ১৪ দিনের জন্য শর্মিষ্ঠা জেল হেফাজতে। এই অবস্থায় লিগ্যাল রাইটস অবজারভেটারি নামে একটি সংস্থার কমিশনের কাছে অভিযোগ, শর্মিষ্ঠাকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তাদের আরও অভিযোগ, গুরুগ্রাম থেকে তাকে গ্রেফতার করার সময় যথাযথভাবে আইন মানা হয়নি।

কমিশনের সদস্য প্রিয়াঙ্কা কানুনগো সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ডিজিপি ও মুখ্যসচিবকে নোটিস দেওয়ার পাশাপাশি হরিয়ানা সরকারের কাছেও জানতে চাওয়া হয়েছে যে, ওই গ্রেফতারির ক্ষেত্রে যথাযথভাবে আইন মানা হয়েছিল কিনা। সেই মতো পরবর্তী পদক্ষেপ করা হবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto