Saturday, March 14, 2026
Homeকালীগঞ্জে বিরোধীদের কী অবস্থা?

কালীগঞ্জে বিরোধীদের কী অবস্থা?

কলকাতা: সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র-সহ দেশের মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হতে চলেছে (Kaliganj Bye-Election Results Live)। কালীগঞ্জ তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ, বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ (Bye-Election Result)।

প্রথম রাউন্ড গণনার পর এগিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ, দ্বিতীয় স্থানে কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ ও তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী ( Bye-Election Results Live Updates)।

আরও পড়ুন: কালীগঞ্জে গণনা শুরু হতেই বড় লাফ তৃণমূলের

শেষ পাওয়া অনুযায়ী, নবম রাউন্ডের শেষে কালীগঞ্জে তৃণমূল পেয়েছে ৪২ হাজার ৩৪৮ ভোট, বিজেপি পেয়েছে ১৮ হাজার ৯৫ ভোট এবং কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১৫ হাজার ০৭। অর্থাৎ, ২০ হাজারের বেশি লিড তৃণমূলের, কংগ্রেসকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি।

উল্লেখ্য, ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হয়৷ ভোটের দিন এলাকায় মেলেনি অশান্তির খবর। সোমবার ভোট গণনা ৷ এদিনও অশান্তি এড়াতে মরিয়া নির্বাচন কমিশন । সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। গণনা হবে মোট ২৩ রাউন্ড৷ গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। বাইরে রয়েছেন সশস্ত্র পুলিশ কর্মীরা। দ্বিতীয় স্তরে মোতায়েন রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked