Wednesday, May 20, 2026
Homeবিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার, ক্ষোভ প্রকাশ মমতার

বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার, ক্ষোভ প্রকাশ মমতার

কলকাতা: ‘বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি?’বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিকদের (Bengali Speaking Migrant Labourers) ভাষা শুনে ‘বাংলাদেশি’ বলে দেগে দেওয়া হচ্ছে। শুধু তাই নয় তাদের উপর করা হচ্ছে অত্যাচার। সম্প্রতি রাজস্থানেও (Govt Of Rajasthan) এমন একটি ঘটনা ঘটেছে।রাজস্থানের ভিওয়াডিতে এ রাজ্যের চারশোর কাছাকাছি শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখায় মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ওই ঘটনায় কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে বাঙালিবিদ্বেষের অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভাষায় কথা বললে মানুষকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। বিষয়টি নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে রাজস্থানের মুখ্য সচিবের সঙ্গে কথা বলার নির্দেশ দেন তিনি।

বেশ কয়েকমাস ধরেই ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছেন বলে অভিযোগ। সুরাহার জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সম্প্রতি রাজস্থানেও এমন একটি ঘটনা ঘটেছে। ইটাহারের অন্তত ৩০০ জনকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার বিধানসভায় সেখানকার বিধায়কের মাধ্যমে এই খবর শুনে প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজস্থানের বিজেপি সরকারকে তাঁর প্রশ্ন,”বাংলায় কথা বলে কী অপরাধ করেছি আমরা, এই বিজেপি সরকারের কাছে? ভয়ানক অবস্থা চলছে। বাংলাভাষীদের উপর এই অত্যাচার মেনে নেওয়া হবে না। এর প্রতিবাদে আমরা পথে নামব।”

আরও পড়ুন:হিন্দু ভোটের হিসাব চাই না, ২৬-এ জিততে হবে, বঙ্গ বিজেপিকে কড়া দাওয়াই দিল RSS

মুখ্যমন্ত্রী বলেন, এসব বিষয়ে প্রধানমন্ত্রী নিজে হয়ত অবগত নন। তাঁকেও বিষয়টি জানানো হবে। আটকদের কাছে বৈধ কাগজ সত্যেও বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশী বলে আটক করেছে। তিনি অভিযোগ করেন কেন বাংলার লোকেদের সঙ্গে এভাবে ব্যাবহার করা হচ্ছে? এপ্রসঙ্গে বলতে গিয়ে গতকাল বাংলাদেশর হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ করার প্রসঙ্গে বলেন ওটা সৌজন্য সাক্ষাৎ।ওরা ভারত সরকারের নলেজে দিয়ে এসেছেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বিজেপি শাষিত রাজ্যে বাংলাদেশি নাগরিক হিসাবে ব্যাবহার করা হচ্ছে। এরা বাংলাদেশি না,পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের কাছে পরিচয় পত্র আছে। খুব ভয়ানক খেলা হচ্ছে বলে বলেন মুখ্যমন্ত্রী।বাংলা তাদের ভাষা তাই তাদের সাথে এরকম হচ্ছে ।

মমতার বক্তব্য, ”বিবেকানন্দ কী ভাষায় কথা বলতেন? রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কথা বলতেন? তাহলে বলে দিন যে বাংলা ভাষা নিষিদ্ধ! আমরা বারবার দেখছি, বাংলা ভাষার সঙ্গে যেন এক অদৃশ্য শত্রুতা চলছে। শুনলাম দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “এই সরকার কি বাংলা ভাষাকে নিষিদ্ধ করতে চাইছে?মুখ্যমন্ত্রী রাজস্থানের বিজেপি সরকারকে নিশানা করে বলেন, বাংলা ভাষায় কথা বললেই পুশব্যাক! আমাদের, বাঙালিদের সম্মান করলে তোমরাও সম্মান পাবেন।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot