Tuesday, July 7, 2026
Homeহিন্দু ভোটের হিসাব চাই না, ২৬-এ জিততে হবে, বঙ্গ বিজেপিকে কড়া দাওয়াই...

হিন্দু ভোটের হিসাব চাই না, ২৬-এ জিততে হবে, বঙ্গ বিজেপিকে কড়া দাওয়াই দিল RSS

ওয়েবডেস্ক- কালীগঞ্জ (Kaligunge) উপ নির্বাচনে (By Election) তৃণমূলের (Tmc) জয় জয়কার। মুখ থুবড়ে পড়েছে বিজেপি (Bjp)। শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) তত্ত্বে যে আরএসএস একমত নয় তাও ভালো করে বুঝিয়ে দিয়েছে আরএসএস  (RSS)।

সব বিভাজন নীতিতে সরব হওয়া বিজেপিকে আরএসএসের পরামর্শ হিন্দু ভোটের (Hindu Vote) হিসাব চাই না। বিধানসভার আসনে জয় চাই। কালীগঞ্জ বিধানসভার ফলাফল নিয়ে এমনটাই মন্তব্য আরএসএসের।

কালীগঞ্জ বিধানসভায় বিজেপির জয় হয়নি। সেটাই এখন বঙ্গ বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। শুভেন্দু অধিকারীর বুথ ভিত্তিক ফলের তত্ত্বে আরএসএস একমত নয়। কত বুথে হিন্দু ভোট বিজেপির পক্ষে গেছে, তা নিয়েও খুশি নয় আরএসএস।

আরও পড়ুন- রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই

তাই আরএসএস তার মত স্পষ্ট করেছে। তাদের স্পষ্ট বার্তা ‘ জিততে হবে । হেরে গেলে চলবে না। কোন বুথে হিন্দু ভোট বেশি পেলাম তাতে এখন কোন লাভ নেই। কয়েকমাস বাকি বিধানসভার ভোট। তাই ওইসবের হিসাবের কোনও দাম নেই।

আমাদের মূল লক্ষ্য জয়। ২৬ সরকার গঠন করা। কালীগঞ্জ উপ নির্বাচনে আমরা জিততে পারিনি । এটাই শেষ কথা। ওই হিন্দু ভোটের হিসাব দেখিয়ে আসল বিষয় থেকে পালালে চলবে না। সংগঠনের ভেতরে এই নিয়ে শুরু হয়েছে চর্চা। অর্থাৎ বিজেপি শুভেন্দু অধিকারী মতের সঙ্গে এক মত নয় আরএসএস।

তাদের আরও মত, ওই কেন্দ্রে তাদের টিম ভালো কাজ করেছে । তবে এই ফলাফল তারা আশা করেনি। রিপোর্ট এলে বোঝা যাবে ।‘ আরএসএস এই মত বিজেপিকে জানিয়ে দেওয়া হবে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

দেখুন আরও খবর-

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d