Tuesday, July 7, 2026
Homeসিকিমে বিকল্প রাস্তা তৈরির ছাড়পত্র দিল কেন্দ্র

সিকিমে বিকল্প রাস্তা তৈরির ছাড়পত্র দিল কেন্দ্র

ওয়েব ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিশা আনছে কেন্দ্রীয় সরকার ৷ কালিম্পংয়ের কাছে বাংলা-সিকিম সীমানা মেল্লি থেকে সিংথাম পর্যন্ত নয়া জাতীয় সড়ক তৈরি করা হবে ৷ আর এটি হবে 210 নম্বর জাতীয় সড়ক ৷ যা সিংথামে গিয়ে 510 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে ৷

ইন্দো-চিন সীমান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে উদ্যোগী হয়েছে ভারতের সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক ৷ সিকিমে 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা তৈরির ছাড়পত্র দিল কেন্দ্র ৷ সিকিমের 10 নম্বর জাতীয় সড়কে একাধিক ধস নামার ঘটনা ঘটেছে৷ যার জেরে সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়৷ কখনও তীব্র যানজটের সমস্যাও দেখা যায়। যে কারণে গরুবাথান হয়ে অনেকটা ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হয় ৷ ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় পর্যটক থেকে সাধারণ মানুষকে ৷ সেই কারণে এবার বিকল্প হিসেবে সিকিমের মেল্লি থেকে সিংথাম পর্যন্ত যোগাযোগের জন্য বিকল্প 210 নম্বর জাতীয় সড়ক নির্মাণের উদ্যোগ নিল কেন্দ্র ৷ এই সমস্যার সমাধানে ২১০ নং জাতীয় সড়ক তৈরির প্রস্তাব পেশ করা হয়েছিল। এবার সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারতের সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক৷

আরও পড়ুন: হিন্দি-বিরোধী আন্দোলনে হাত মেলাচ্ছেন উদ্ধব এবং রাজ ঠাকরে?

এই জাতীয় সড়ক তৈরি হয়ে গেলে পর্যটক এবং স্থানীয়রা মেল্লি থেকে সরাসরি সামারডং, মামরিং হয়ে সিংথাম ও গ্যাংটক পৌঁছে যেতে পারবেন ৷ জানা গিয়েছে, মেল্লিতে তিস্তা সেতুর কাছে মেল্লি বাজারে 710 নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল থেকে 210 নম্বর জাতীয় সড়কটি শুরু হবে ৷ আর সিংথামে 510 নম্বর জাতীয় সড়কে গিয়ে যুক্ত হবে এটি ৷

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d