Monday, May 18, 2026
HomeScrollউত্তরপ্রদেশে পাথর খাদানে ধস! মৃত ১, আহত বহু
Uttarpradesh

উত্তরপ্রদেশে পাথর খাদানে ধস! মৃত ১, আহত বহু

ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল!

ওয়েব ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে (Uttarpradesh)। খাদানে নেমে গেল ধস (Stone quarry collapse)। তার জেরে মৃত্যু (Death) হল একজন শ্রমিকের। এই ঘটনায় খাদানের ভিতরে এখনও ১৫ জন আটকে রয়েছেন বলে খবর। তাদেরকে উদ্ধার করতে ইতিমধ্যে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল।

জানা গিয়েছে, শনিবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) সোনভদ্র জেলার পাথর খাদানে এই দুর্ঘটনা ঘটে। সেখানে অনেক কর্মী কাজ করছিলেন। কিন্তু দুপুর তিনটে নাগাদ সেখানে নামে ধস। পাহার থেকে পাথরের বড় বড় চাঁই নেমে আসে খাদানে। সূত্রের খবর, সেই সময় ওই খাদানে কাজ করছিলেন ১৫ জন শ্রমিক। তার জেরে তাঁরা খাদানে আটকে পড়েন বলে খবর।

আরও খবর : বিহারের মৈথিলী নাকি বাংলার মধুপর্ণা! দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক কে?

ফলে আশঙ্কা করা হচ্ছে, ধসের নীচে অনেকে চাপা পড়েছেন তাঁরা। এই ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশে। তা পেয়েই ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। সূত্রের খবর, যন্ত্রের মাধ্যমে পাথরে গর্ত করার সময়েই পাথরের বড় বড় চাঁই এসে পড়ে ওই খাদানের ভিতরে। স্থানীয় বাসিনাদারা তা দেখেই পুলিশকে খবর দেন। তার পরেই সেখানে আসে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল। শনিবার থেকেই সেখানে উদ্ধারকার্য চলছে।

তবে রবিবার সেখান থেকে একজনের মৃত্যুর (Death) খবর সামনে আসে। তবে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সেখানে এখনও জারি রয়েছে উদ্ধারকার্য। প্রসঙ্গত, শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে সোনভদ্রে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যেখানে তিনি ছিলেন, সেখান থেকে কয়েক কিলোমিটার দুরেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot